32.8 C
Bangladesh
Saturday, October 17, 2026
BRS TIMES
এআই ভিডিও নিয়ে ক্ষুব্ধ পরীমনি, বললেন ‘শুধু সরি যথেষ্ট নয়’
অন্যান্য সংবাদপ্রচ্ছদবিনোদনশিরোনাম

এআই ভিডিও নিয়ে ক্ষুব্ধ পরীমনি, বললেন ‘শুধু সরি যথেষ্ট নয়’

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমনি। তাঁর বক্তব্য, এমন ঘটনায় শুধু ক্ষমা চাইলেই দায় এড়ানো যায় না। ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্য করা ব্যক্তিদেরও কড়া জবাব দিয়েছেন তিনি।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজ হ্যাক হওয়ার পর বাংলাদেশি দুই তারকার মুখ বসিয়ে তৈরি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওগুলো এআই দিয়ে তৈরি বলে ধারণা করা হয়। পরে পেজ হ্যাক হওয়ার কথা জানিয়ে দুঃখ প্রকাশ করে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমটি। তবে এ ঘটনায় বিতর্ক থামেনি।

শুক্রবার (১৬ অক্টোবর) রাতে ফেসবুক লাইভে এসে বিষয়টি নিয়ে কথা বলেন পরীমনি। চ্যানেলটির প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, এত বড় একটি গণমাধ্যমের পেজ দীর্ঘ সময় হ্যাকারদের নিয়ন্ত্রণে থাকলেও সেটি নিজেদের নিয়ন্ত্রণে ফিরিয়ে নেওয়া সম্ভব হয়নি কেন? তাঁর মতে, শুধু পেজ হ্যাক হওয়ার কথা বলেই দায়িত্ব শেষ করা যায় না।

ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও কটূক্তি করা ব্যক্তিদেরও সমালোচনা করেন অভিনেত্রী। ব্যঙ্গ করে তিনি বলেন, ভিডিওটি নিয়ে মানুষের অতিরিক্ত মাতামাতি দেখে তাঁর একটি খোলামেলা ফটোশুট করার ইচ্ছা হয়েছিল।

পরীমনি আরও বলেন, ভিডিওটি নিয়ে অনেকে এমনভাবে আলোচনা করছেন, যেন সেটিই তাঁদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এমনকি অন্যের পোস্টের মন্তব্যের ঘরেও ভিডিওটির লিংক নিয়ে মন্তব্য করা হচ্ছে বলে ক্ষোভ জানান তিনি।

পরে নিজের ফেসবুক পেজ থেকে লাইভটি সরিয়ে নেন পরীমনি। শনিবার (১৭ অক্টোবর) সকালে এ বিষয়ে একটি পোস্টে তিনি লেখেন, ‘ওপস সরি, ডিলিট করে দিয়েছি। শুভ সকাল।’

Related posts

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

News Desk

শ্যামনগরে চেতনানাশক স্প্রে চক্রের হোতাসহ গ্রেপ্তার-২

News Desk

সাকিবের শূন্য, রিশাদের জাদুতে ফাইনালে লাহোর

brs@admin

ঋতুপর্ণাকে বাড়ি উপহার দেবে বিসিবি

News Desk

কোস্টগার্ডকে আইএমও’র স্বীকৃতি

News Desk

অভিন্ন প্রশিক্ষণ ও সনদ চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

News Desk
Translate »