32 C
Bangladesh
Sunday, August 30, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

সংস্কারের নামে আ.লীগের পুনর্বাসন করা হচ্ছে : রাশেদ খান

সংস্কারের নামে আওয়ামী লীগের পুনর্বাসন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। শনিবার (৪ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এ অভিযোগ করেন তিনি।

রাশেদ খান বলেন, নির্বাচন নিয়ে প্রশ্নের জায়গা তৈরি হয়েছে এবং অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য গণতান্ত্রিক মূল্যবোধের কথা নয়।

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন হবে না এমন শর্ত দেওয়া ঠিক নয় জানিয়ে রাশেদ খান বলেন, সনদের পুরোপুরি বাস্তবায়ন এ সরকারের পক্ষে সম্ভব নয়, আগামী সরকারকে বাস্তবায়নের দায়িত্ব নিতে হবে।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, সংস্কার ও বিচারের ট্যাবলেট খাওয়াল সরকার, তবে সংস্কারের নামে আওয়ামী লীগের পুনর্বাসন করা হচ্ছে। এর দায় সরকার জনগণের ওপর চাপাতে চায়। এই দায় জনগণের নয়, সরকারের।

রাশেদ খান বলেন, কিছু উপদেষ্টাকে দায়িত্ব দিয়ে ভুল হলে সেই দায় এই সরকার এবং তখনকার বৈষম্যবিরোধী আন্দোলনের লিয়াজোঁ কমিটিকে নিতে হবে। ভারত চায় আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন হোক। সবাইকে প্রকাশ্যে রাজনীতি করতে হবে। অপ্রকাশ্য রাজনীতি বাংলাদেশকে বিরাজনীতিকরণের দিকে নিয়ে যাবে।
বিআরএসটি/এসএস

Related posts

প্রতিটি নাগরিকের স্বাধীনভাবে রাজনীতি করার অধিকার রয়েছে

News Desk

ভেঙে গেছে বেড়িবাঁধ, আতঙ্কে তেঁতুলিয়া পাড়ের বাসিন্দারা

News Desk

বিএনপির জাতীয় ঐক্য অনুষ্ঠানে প্রধান অতিথি বেগম খালেদা জিয়া

brs@admin

গাজা দখলের অভিযান শুরু করলো ইসরায়েল

News Desk

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার, বহিরাগত নিষিদ্ধ

News Desk

ইউনেস্কো বাংলাদেশকে প্রকৃত সম্ভাবনাময় অংশীদার হিসেবে দেখে : গ্যাব্রিয়েলা রামোস

brs@admin
Translate »