33.9 C
Bangladesh
Wednesday, October 14, 2026
BRS TIMES
আজকের স্বর্ণের দাম
অন্যান্য সংবাদঅর্থনীতিজাতীয়প্রচ্ছদশিরোনাম

আজকের স্বর্ণের দাম, ভরিতে কত?

দেশের বাজারে স্বর্ণের দাম কমার পর বর্তমানে সেই নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে মূল্যবান এই ধাতু। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানোর পর বুধবার (১৪ অক্টোবর) পর্যন্ত নতুন করে দাম পরিবর্তনের ঘোষণা দেয়নি।

বাজুসের নির্ধারিত মূল্যতালিকা অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকায়। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়। এর আগে ৯ অক্টোবর ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। চার দিনের ব্যবধানে আবারও দাম কমায় বাজুস।

আজকের স্বর্ণের দাম

স্বর্ণের ধরনপ্রতি ভরির দাম
২২ ক্যারেট২,২৮,০৩১ টাকা
২১ ক্যারেট২,১৭,৭৬৭ টাকা
১৮ ক্যারেট১,৮৭,০৩২ টাকা
সনাতন পদ্ধতি১,৫২,৭৯৮ টাকা

আজকের রুপার দাম

স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে রুপার দামও নির্ধারণ করা হয়েছে ক্যারেটভেদে।

রুপার ধরনপ্রতি ভরির দাম
২২ ক্যারেট৪,১৯৯ টাকা
২১ ক্যারেট৩,৯৬৬ টাকা
১৮ ক্যারেট৩,৪৪১ টাকা
সনাতন পদ্ধতি২,৬২৪ টাকা

বাজুসের নির্দেশনা অনুযায়ী, স্বর্ণ ও রুপার গহনা তৈরির মজুরি নকশাভেদে নির্ধারিত হবে। গহনা বিক্রির ক্ষেত্রে ঘোষিত বিক্রয়মূল্যের সঙ্গে প্রযোজ্য ভ্যাট যুক্ত থাকবে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত দেশের জুয়েলারি প্রতিষ্ঠানগুলোতে বাজুস নির্ধারিত দাম কার্যকর থাকবে।

Related posts

বিএমইউ’র ডেন্টাল অনুষদের ডিন হলেন ডা. সাখাওয়াৎ হোসেন

News Desk

ইউরোপ সফর শেষে দেশে ফিরলেন রুহুল কবির রিজভী

News Desk

উত্তরার ঘটনায় ১৯ মরদেহ উদ্ধার: ফায়ার সার্ভিস

News Desk

প্রধান উপদেষ্টার সঙ্গে বিদায়ী জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

brs@admin

দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম

News Desk

রাজশাহীতে পুলিশের অভিযানে ১৪জন গ্রেফতার

News Desk
Translate »