33.9 C
Bangladesh
Wednesday, October 14, 2026
BRS TIMES
লালমোহনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিকাণ্ডের মহড়া
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনাম

পিরোজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

পিরোজপুরে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নিকাণ্ড মোকাবিলায় সচেতনতামূলক মহড়ার মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস–২০২৬।

মঙ্গলবার (১৩ অক্টোবর) জেলা প্রশাসন, পিরোজপুরের উদ্যোগে দিবসটি উপলক্ষে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জহিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখারুল ইসলাম শামীম, পিরোজপুর জেলা বিএনপির সদস্যসচিব এস এম সাইদুল ইসলাম কিসমত এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. সরোয়ার হোসেন হাওলাদার।

এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য, রেড ক্রিসেন্টের সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, দুর্যোগকালীন জরুরি কার্যক্রম এবং দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, জনসচেতনতা বৃদ্ধি, আগাম সতর্কবার্তার কার্যকর প্রচার এবং দুর্যোগসহনশীল অবকাঠামো নির্মাণের মাধ্যমে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব।

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। পরে অগ্নিকাণ্ড মোকাবিলায় প্রস্তুতিমূলক মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় অগ্নিকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিক করণীয় সম্পর্কে উপস্থিত ব্যক্তিদের বাস্তবধর্মী ধারণা দেওয়া হয়।

Related posts

আগামী মাস থেকে ভাতা পাবেন জুলাই যোদ্ধারা : উপদেষ্টা ফারুক-ই-আজম

brs@admin

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্স কমিটির সভা

News Desk

সাম্প্রদায়িক উত্থানের কারণে মবের ঘটনা বাড়ছে: গয়েশ্বর চন্দ্র

News Desk

সুদানে শাহাদাত বরণকারী শান্তিরক্ষীদের নামাজে জানাজা অনুষ্ঠিত

News Desk

পাকিস্তানে ভারতীয় কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা

brs@admin

অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতের পদত্যাগের ঘোষণা

News Desk
Translate »