অভিনয় দিয়ে দুই বাংলার দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন জয়া আহসান। বাংলাদেশি নাটক ও চলচ্চিত্রের পাশাপাশি কলকাতার সিনেমাতেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন এই অভিনেত্রী। বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের মাধ্যমে বরাবরই দর্শকদের নজর কেড়েছেন তিনি।
এবার অভিনয় নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নতুন লুক দিয়ে আলোচনায় এসেছেন জয়া আহসান। সম্প্রতি ফেসবুকে একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেছেন তিনি। নীল রঙের পোশাকে তোলা এসব ছবিতে তার স্বাভাবিক উপস্থিতি ও চোখের চাহনি নজর কেড়েছে ভক্তদের।
ছবিগুলো প্রকাশের পর থেকেই জয়ার নতুন সাজ ও উপস্থিতির প্রশংসা করছেন অনুরাগীরা। নীল পোশাকে অভিনেত্রীর সৌন্দর্য এবং পুরো লুকের প্রশংসায় মন্তব্যের ঘর ভরে উঠেছে।
ছবির ক্যাপশনে জয়া আহসান লিখেছেন, ‘নীল রং আমাতেই সাজে, আর আমার মুড পুরোপুরি আমার নিজের।’
জয়ার এই ক্যাপশনও নজর কেড়েছে ভক্তদের। একজন ভক্ত মন্তব্য করেছেন, ছোটবেলা থেকে যেভাবে তাকে দেখে আসছেন, এখনো নাকি তেমনই দেখতে লাগে। আরেকজন মজার ছলে লিখেছেন, নীল পোশাকে তাকে দারুণ লাগছে।
আরেক অনুরাগী লিখেছেন, ‘নীল রং দেখলে মনটা জানি কেমন হয়ে যায়। সুন্দর, অনেক সুন্দর।’ কেউ কেউ আবার মন্তব্য করেছেন, জয়া দিন দিন আরও সুন্দর হয়ে উঠছেন।
এক ভক্তের ভাষায়, নীল রং যেমন জয়ার ওপর সুন্দর, তার চেয়েও সুন্দর তার ‘মুড’ ও পুরো উপস্থিতি।
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ফ্যাশন ও স্টাইলের কারণেও নিয়মিত আলোচনায় থাকেন জয়া আহসান। নতুন এই ছবিগুলোতেও তার ব্যতিক্রমী উপস্থিতি আবারও ভক্তদের প্রশংসা কুড়িয়েছে।




