30.3 C
Bangladesh
Wednesday, September 30, 2026
BRS TIMES
ছাত্রশক্তির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন আবু সাঈদ
প্রচ্ছদরাজনীতিশিক্ষাশিরোনামসারাদেশ

ছাত্রশক্তির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন আবু সাঈদ

জুলাই গণঅভ্যুত্থানের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও ভোলার সন্তান মোঃ আবু সাঈদ (এম এ সাঈদ) নতুন দায়িত্ব পেয়েছেন। তাকে ছাত্রশক্তির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

গতকাল ছাত্রশক্তির ১১১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে আবু সাঈদকে বরিশাল বিভাগের সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়। নতুন এই দায়িত্বের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ছাত্ররাজনীতি ও আন্দোলনের অভিজ্ঞতার পর এবার বৃহত্তর বরিশাল অঞ্চলে সাংগঠনিক কার্যক্রমে যুক্ত হলেন তিনি।

ভোলায় বেড়ে ওঠা আবু সাঈদের ছাত্ররাজনীতির গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে। বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী হিসেবে তিনি শিক্ষার্থীদের অধিকার, মানবাধিকার ও বিভিন্ন সামাজিক ইস্যুতে সক্রিয় ছিলেন। ২০২২ সাল থেকে তিনি Student Against Torture (SAT)-এর মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০২৩ সালের অক্টোবর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক গণতান্ত্রিক ছাত্রশক্তির সাংগঠনিক কার্যক্রমের সঙ্গেও যুক্ত হন তিনি। ক্যাম্পাসের বিভিন্ন কর্মসূচি ও শিক্ষার্থীদের বিভিন্ন ইস্যুতে সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে সাংগঠনিক কর্মকাণ্ডে তার অভিজ্ঞতা বাড়ে।

২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রূপ নিলে আবু সাঈদ কেন্দ্রীয় পর্যায়ে সমন্বয়কের দায়িত্ব পালন করেন। আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক বিভিন্ন কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রমে তাকে সক্রিয়ভাবে দেখা যায়।

জুলাই গণঅভ্যুত্থানের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের একটি অংশ নতুন রাজনৈতিক ও সাংগঠনিক প্ল্যাটফর্ম গঠনের কার্যক্রমে যুক্ত হন। সেই ধারাবাহিকতায় ছাত্রশক্তির সাংগঠনিক কাঠামোতেও দায়িত্ব পেলেন আবু সাঈদ।

নতুন দায়িত্বে বরিশাল বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ তৈরি, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, নতুন নেতৃত্ব গড়ে তোলা এবং বিভাগীয় পর্যায়ে সংগঠনের কাঠামো শক্তিশালী করার কাজ করতে হবে তাকে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতি থেকে জুলাই গণঅভ্যুত্থানের কেন্দ্রীয় পর্যায়ের দায়িত্ব এবং এবার বরিশাল বিভাগীয় সাংগঠনিক দায়িত্ব—আবু সাঈদের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় এটি নতুন একটি অধ্যায়।

Related posts

ভোটের দিন প্রার্থী ও নির্বাচনি এজেন্টের যানবাহন ব্যবহারে কমিশনের নির্দেশনা

News Desk

সুন্দরবন থেকে বনদস্যু আসাবুর বাহিনীর প্রধান সহযোগী আটক।

Durjoy Das

ইউনেস্কো বাংলাদেশকে প্রকৃত সম্ভাবনাময় অংশীদার হিসেবে দেখে : গ্যাব্রিয়েলা রামোস

brs@admin

জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় বিভিন্ন কর্মসূচি পালিত

brs@admin

ট্রাম্প-পুতিন ফোনালাপের পর ইউক্রেনে ড্রোন নিক্ষেপ

brs@admin

অবৈধ নির্বাচনে জড়িতরাও কি লটারিতে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশে ফারুক

News Desk
Translate »