27.2 C
Bangladesh
Tuesday, September 29, 2026
BRS TIMES
জয়ের জন্মদিনে অপুর বিশেষ আয়োজন, কক্সবাজারে মা-ছেলে
অন্যান্য সংবাদপ্রচ্ছদবিনোদনশিরোনাম

ছেলের জন্মদিনে অপুর বিশেষ চমক

ঢাকাই সিনেমার তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাম খান জয়ের ১০ বছর পূর্ণ হয়েছে। বিশেষ এই দিনটি বাবা-মায়ের ভালোবাসা ও শুভেচ্ছায় উদযাপিত হচ্ছে। ছেলের জন্মদিনকে আরও স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজন করেছেন মা অপু বিশ্বাস।

জন্মদিন উপলক্ষে জয়কে নিয়ে কক্সবাজারে ঘুরতে গেছেন অভিনেত্রী অপু বিশ্বাস। সোমবার (২৮ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছেলের সঙ্গে একটি ছবি প্রকাশ করে বিষয়টি জানান তিনি।

ছবিতে দেখা যায়, একটি উড়োজাহাজের সামনে হাসিমুখে দাঁড়িয়ে আছেন মা-ছেলে। অপুর পরনে ছিল গোলাপি কাজের সালোয়ার-কামিজ ও রোদচশমা। অন্যদিকে জয়কে দেখা যায় কালো টি-শার্ট, কালো প্যান্ট, রোদচশমা ও কালো মাস্ক পরা অবস্থায়।

ছবিটি প্রকাশ করে অপু ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন, ‘ফ্লাই টু কক্সবাজার, আব্রাম খান জয় বার্থডে স্পেশাল ট্রিপ।’

এর আগে রোববার (২৭ সেপ্টেম্বর) জন্মদিনের প্রথম প্রহরে ছেলেকে শুভেচ্ছা জানিয়ে আবেগঘন পোস্ট দেন অপু। নিজের সঙ্গে জয়ের কয়েকটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন জয় বাবা। তুমি আমার জীবনের সেই মানুষ যার হাসিতে আমার পৃথিবী আলোকিত হয়। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার বাবা। শুভ জন্মদিন।’

ছেলের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বাবা শাকিব খানও। কালো কটি ও পাঞ্জাবি পরা জয়ের একটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা, বাবা। তুমি যেন আকাশের নক্ষত্রের মতো উঁচুতে পৌঁছাতে পারো এবং তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারো।’

প্রসঙ্গত, ২০০৮ সালে বিয়ের পর ক্যারিয়ারের কারণে নিজেদের সম্পর্কের বিষয়টি গোপন রেখেছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম নেয় তাদের একমাত্র সন্তান আব্রাম খান জয়। পরের বছর ১০ এপ্রিল একটি টেলিভিশন অনুষ্ঠানে এসে বিয়ে ও সন্তানের বিষয়টি প্রকাশ্যে আনেন অপু বিশ্বাস। এরপর থেকেই শাকিব-অপুর সন্তান হিসেবে দর্শক-অনুরাগীদের কাছে পরিচিত জয়।

Related posts

অধ্যাপক ইউনূসকে ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে মালয়েশিয়ার কেবাংসান ইউনিভার্সিটি

News Desk

‘পিস টিভি বাংলা’ ফের চালু করতে সরকারকে আইনি নোটিশ

News Desk

‘অবৈধ’ ঘোষণার পর কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

News Desk

গণতন্ত্রের উত্তরণে নির্বাচনের কোনো বিকল্প নেই : দুদু

News Desk

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশের ওপর ২৫% শুল্কারোপের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

News Desk

ছয় মাসে দেশে ফিরলেন ১৩ লাখের বেশি আফগান শরণার্থী

News Desk
Translate »