27.6 C
Bangladesh
Sunday, September 20, 2026
BRS TIMES
এমপি হোস্টেলে গাজী নজরুলের ‘দ্বিতীয় স্ত্রী’র লাশ উদ্ধার
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

এমপি হোস্টেলে গাজী নজরুলের ‘দ্বিতীয় স্ত্রী’র লাশ উদ্ধার

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ‘দ্বিতীয় স্ত্রী’ মরিয়ম খাতুনের (১৯) লাশ রাজধানীর এমপি হোস্টেল থেকে উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পৌঁছান। তবে মরিয়ম খাতুনের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে গত জুলাই মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ একটি ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় তিনি আলোচনায় আসেন। ওই ঘটনার পর নৈতিক স্খলনের অভিযোগে তাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়।

দলটির পক্ষ থেকে তখন জানানো হয়, নৈতিক স্খলনের দায়ে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় পুলিশ তদন্ত করছে। তার মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত শেষে জানা যাবে।

Related posts

তিন দিনের রিমান্ডে অভিনেতা সিদ্দিক

News Desk

এমবাপের জোড়া গোলে বার্সাকে হটিয়ে শীর্ষে রিয়াল

brs@admin

সেলিম প্রধান গ্রেপ্তার

News Desk

প্রবাসীদের জন্য সুখবর দিলো সৌদি সরকার

brs@admin

দুর্যোগপূর্ণ আবহাওয়া : ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল বন্ধ ‎

News Desk

জনগণের ভোটাধিকার হরণের ষড়যন্ত্র চলছে: গয়েশ্বর

News Desk
Translate »