29.2 C
Bangladesh
Sunday, September 20, 2026
BRS TIMES
ভারতের সঙ্গে বড় হারে বাংলাদেশের বিদায়
অন্যান্য সংবাদখেলাধূলাপ্রচ্ছদশিরোনাম

ভারতের সঙ্গে বড় হারে বাংলাদেশের বিদায়

ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হেরে এশিয়ান গেমসের নারী ক্রিকেটের ফাইনালে ওঠার সুযোগ হারিয়েছে বাংলাদেশ। ১৯৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৮১ রানেই গুটিয়ে গেছে নিগার সুলতানা জ্যোতির দল। ফলে ১১৪ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে ভারত।

রোববার (২০ সেপ্টেম্বর) জাপানের কারোগি স্পোর্টস পার্কে এশিয়ান গেমসের সেমিফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৫ রান সংগ্রহ করে ভারত। জবাবে ১৫.৪ ওভারে ৮১ রানেই অলআউট হয় বাংলাদেশ।

শুরুতেই ব্যাটিং ধস

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই জুয়াইরিয়া ফেরদৌসের বিদায়ে শুরু হয় ব্যাটিং ধস।

পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই সাজঘরে ফেরেন তিন ব্যাটার। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও ৯ বলে ৯ রান করে ফেরেন। পুরো ইনিংসে দুই অঙ্কের রান করতে পেরেছেন মাত্র তিনজন।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন ওপেনার দিলারা আক্তার। শারমিন আক্তার ২০ বলে করেন ১০ রান। শেষদিকে সুলতানা খাতুন ৮ বলে অপরাজিত ১২ রান করেন।

ভারতের হয়ে নন্দিনি শর্মা ও দীপ্তি শর্মা নেন তিনটি করে উইকেট। শ্রী চারানির শিকার দুটি উইকেট।

শেফালির সেঞ্চুরিতে ভারতের বড় সংগ্রহ

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয় ভারত। দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মার ব্যাটে পাওয়ার প্লেতেই ৭২ রান তুলে নেয় তারা।

১৯ বলে ৩৭ রান করে মান্ধানা ফিরলেও থামেনি ভারতের রান তোলার গতি। তিন নম্বরে নামা গুনালান কামালিনি ১০ বলে ৩ রান করে সানজিদা আক্তার মেঘলার বলে আউট হন।

এরপর শেফালি ভার্মার সঙ্গে জুটি গড়েন ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর। দুজন মিলে বাংলাদেশের বোলারদের ওপর চাপ বাড়াতে থাকেন। ৯৪ রানের জুটি ভাঙেন রাবেয়া খান। ৩৩ বলে ৪০ রান করে ফেরেন হারমানপ্রীত।

তবে একপ্রান্ত আগলে রেখে শেষ পর্যন্ত ঝড় তোলেন শেফালি। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়ে ৪৯ বলে ১০০ রানে অপরাজিত থাকেন তিনি। তাঁর ইনিংসে ছিল ৩টি চার ও ৯টি ছক্কা।

বাংলাদেশের হয়ে মারুফা আক্তার, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া খান ও নাহিদা আক্তার একটি করে উইকেট নেন।

১০ দিনের ব্যবধানে ভারতের কাছে দ্বিতীয় সেমিফাইনাল হার

ভারতের কাছে এই হার বাংলাদেশের জন্য সাম্প্রতিক সময়ে আরেকটি হতাশার ফল। মাত্র ১০ দিনের ব্যবধানে ভারতের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে হারল বাংলাদেশ।

এর আগে গত ১০ সেপ্টেম্বর নারী এশিয়া কাপের সেমিফাইনালেও ভারতের কাছে ৪২ রানে হেরে বিদায় নিয়েছিল বাংলাদেশ।

এবার এশিয়ান গেমসের সেমিফাইনালে ১১৪ রানের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল নিগার সুলতানার দল।

Related posts

হাইকোর্টের নবনিযুক্ত ২৫ বিচারপতির শপথ গ্রহণ

News Desk

টেক্সাসে বন্যায় প্রাণহানি বেড়ে ১০৯

brs@admin

অভিনেতা ইরেশ যাকেরের বিরুদ্ধে হত্যা মামলা

brs@admin

লিবিয়ায় প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ

brs@admin

বিশ্বের সবচেয়ে ক্ষুধার্ত এলাকা এখন ‘গাজা’

brs@admin

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে ব্রিটেন: রিপোর্ট

News Desk
Translate »