30.3 C
Bangladesh
Wednesday, October 28, 2026
BRS TIMES
জামায়াতের বিরুদ্ধে রাষ্ট্র অশান্ত করার অভিযোগ রাশেদ খানের
অর্থনীতিপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

জামায়াতের বিরুদ্ধে রাষ্ট্র অশান্ত করার অভিযোগ রাশেদ খানের

জামায়াতে ইসলামী নতুন আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে দেশে আবারও বিরাজনীতিকরণ করতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহ সদর উপজেলার এম কে মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান অভিযোগ করে বলেন, জামায়াত বর্তমানে রাষ্ট্রকে অশান্ত করছে। আর সেই সুযোগ কাজে লাগিয়ে আওয়ামী লীগ মাঠে নেমে মিছিল করছে।

আওয়ামী লীগের নেতা-কর্মীদের সতর্ক করে তিনি বলেন, ‘শেখ হাসিনার কোনো ফাঁদে আপনারা পা দেবেন না। শেখ হাসিনা মারা গেলেও তার লাশ দেশে ফিরিয়ে আনার মতো লোক খুঁজে পাওয়া যাবে না।’

বিএনপি ও দলটির সহযোগীদের ভূমিকা প্রসঙ্গে রাশেদ খান বলেন, রাজপথের আন্দোলন-সংগ্রামে বিএনপির নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের কাজ করে যাচ্ছেন।

এর আগে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাশেদ খান।

সভায় সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সী কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Related posts

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান

News Desk

গ্রেপ্তারের আগে কারণ জানানো বাধ্যতামূলক, পুলিশকে দিতে হবে পরিচয়

News Desk

লিভারপুলেই থাকছেন সালাহ

brs@admin

সিরিয়ার সামরিক সদর দপ্তরে ইসরাইলের হামলা

News Desk

আবারও বাড়তে পারে স্বর্ণের দাম

News Desk

হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরাইল

News Desk
Translate »