BRS TIMES
জাতীয় ছাত্রশক্তির ভারপ্রাপ্ত সভাপতি আহসান লাবিব
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

জাতীয় ছাত্রশক্তির ভারপ্রাপ্ত সভাপতি আহসান লাবিব

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি আহসান লাবিব।

কেন্দ্রীয় সংসদের সভাপতি জাহিদ আহসান ব্যক্তিগত কারণে পদত্যাগ করায় তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় ছাত্রশক্তির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় ছাত্রশক্তির পঞ্চম সাধারণ সভায় কেন্দ্রীয় সংসদের সভাপতি জাহিদ আহসান ব্যক্তিগত কারণে পদত্যাগ করেন। পরে সভায় উপস্থিত কেন্দ্রীয় সংসদের সদস্যদের মতামত ও সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে সিনিয়র সহ-সভাপতি আহসান লাবিবকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।

দায়িত্ব পাওয়ার পর আহসান লাবিব বলেন, সভাপতি জাহিদ আহসান ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। সংগঠনের সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতেই তাকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। অতি শিগগির কাউন্সিলের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

আহসান লাবিব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী। বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সমাজসেবা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, গত বছরের ৩১ অক্টোবর এনসিপির সহযোগী সংগঠন হিসেবে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে জাহিদ আহসানকে কেন্দ্রীয় সভাপতি এবং আবু বাকের মজুমদারকে সাধারণ সম্পাদক করা হয়েছিল।

Related posts

লালমোহনে অটোরিকশার চাপায় ৭ বছরের শিশু নিহত

News Desk

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়কে ১০০ কোটি ডলার জরিমানা করলেন ট্রাম্প

News Desk

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

News Desk

তীব্র খরা ও অনাবৃষ্টিতে কৃষকের করণীয়

brs@admin

তাবলিগ জামাতের দুই পক্ষের বিবাদ মেটাতে কমিটি হচ্ছে : খালিদ হোসেন

News Desk

দেশে রিজার্ভ ৩০ দশমিক ৮৫ বিলিয়ন ডলার

News Desk
Translate »