BRS TIMES
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের দাপ্তরিক কার্যক্রম শুরু
জাতীয়প্রচ্ছদশিরোনাম

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের দাপ্তরিক কার্যক্রম শুরু

শপথ নেওয়ার পর প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার বেলা ১১টার দিকে বঙ্গভবনে পৌঁছান রাষ্ট্রপতি। এ সময় প্রধান ফটক-২-এ বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাঁকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানায়।

পরে বঙ্গভবনের ক্রেডেনশিয়াল মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে।

গার্ড অব অনার শেষে বঙ্গভবনের অক্টাগোনালে রাষ্ট্রপতি ও তাঁর পরিবারের সদস্যদের ফুল দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী, প্রেস সচিব মো. সরওয়ার আলম এবং পিজিআর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলম।

পরে রাষ্ট্রপতি তাঁর অফিস কক্ষে গিয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন। প্রথম দিনের কর্মসূচিতে তিনি বিভিন্ন সরকারি নথিপত্রে স্বাক্ষর করেন।

দাপ্তরিক কার্যক্রম শেষে রাষ্ট্রপতি বঙ্গভবনের পরিদর্শন বইতেও স্বাক্ষর করেন।

এর মধ্য দিয়ে শপথের পর বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে তাঁর নিয়মিত দাপ্তরিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

Related posts

সারাহ কুকের সঙ্গে জামায়াতের মহিলা বিভাগের বৈঠক

brs@admin

আগারগাঁও ‘ব্লকেড’ করেছে শেকৃবি শিক্ষার্থীরা

News Desk

চট্টগ্রামে এক দিনে ৯ জনের শরীরে করোনা শনাক্ত

brs@admin

অবৈধ অস্ত্র উদ্ধারে আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর : স্বরাষ্ট্র উপদেষ্টা

News Desk

এগারো দিনের বিশেষ সতর্কতার নির্দেশনার বিষয়ে জানা নেই : আইজিপি

News Desk

সংসদ নির্বাচনের রোডম্যাপ অনুমোদন

News Desk
Translate »