28.5 C
Bangladesh
Monday, October 5, 2026
BRS TIMES
জাপানের রাজধানী টোকিওর উত্তরে শিন-কানুমা স্টেশনে ট্রেনের ধাক্কায় চার শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টা ৪৭ মিনিটে দুর্ঘটনার খবর পায়
আন্তর্জাতিকপ্রচ্ছদশিরোনাম

জাপানে ট্রেনের ধাক্কায় ৪ শ্রমিকের মৃত্যু

জাপানে ট্রেনের ধাক্কায় চার শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাজধানী টোকিওর উত্তরে শিন-কানুমা স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর চার শ্রমিকই অচেতন অবস্থায় ছিলেন বলে জানিয়েছে দেশটির দমকল বিভাগ।

দমকল বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর সময় তিন শ্রমিক ট্রেনের নিচে আটকে ছিলেন। অন্য একজন প্ল্যাটফর্মে পড়ে ছিলেন। পরে চারজনেরই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

স্থানীয় সময় সকাল ১০টা ৪৭ মিনিটে দুর্ঘটনার বিষয়ে জরুরি সেবা সংস্থাকে খবর দেওয়া হয়।

জাপানের সম্প্রচারমাধ্যম নিপ্পন টিভির বরাত দিয়ে এএফপি জানিয়েছে, দুর্ঘটনার সময় শ্রমিকরা রেললাইনের আশপাশে আগাছা পরিষ্কারের কাজ করছিলেন।

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।

বিশ্বের অন্যতম নিরাপদ রেলব্যবস্থায় দুর্ঘটনা

উচ্চমাত্রার রক্ষণাবেক্ষণ, চালকদের প্রশিক্ষণ এবং উন্নত প্রযুক্তি ব্যবহারের কারণে জাপানের রেলওয়ে ব্যবস্থা বিশ্বের অন্যতম নিরাপদ হিসেবে পরিচিত। দেশটিতে প্রাণঘাতী রেল দুর্ঘটনাও তুলনামূলকভাবে বিরল।

বিশেষ করে বিশ্বখ্যাত জাপানি ‘শিনকানসেন’ বুলেট ট্রেন নেটওয়ার্কে লাইনচ্যুতি বা সংঘর্ষে কোনো যাত্রীর মৃত্যুর ঘটনা এখনো ঘটেনি।

Related posts

প্রচারের প্রথম দিনেই ঢাকা-১৫ আসনে জামায়াতের গণসংযোগ ও জনসভা

News Desk

নতুন বাংলাদেশ গঠনে প্রথম সারির কারিগর হবে কারিগরি শিক্ষার্থীরা : শিক্ষা উপদেষ্টা

brs@admin

মব যেটা হচ্ছে সেটা ১৭ বছরের পুষে রাখা ক্রোধ: অ্যাটর্নি জেনারেল

brs@admin

চাকসু : মনোনয়নপত্র জমাদানের শেষ দিন আজ

News Desk

গ্রাফিতি আওয়ামী স্বৈরশাসনের ভয়াল দিনগুলো স্মরণ করিয়ে দেবে : আসিফ মাহমুদ

News Desk

সংকটাপন্ন হাদি, দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

News Desk
Translate »