27.3 C
Bangladesh
Wednesday, September 30, 2026
BRS TIMES
২০২৬ সালের প্রথমার্ধে ব্র্যাক ব্যাংকের সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা ৫৭ শতাংশ বেড়ে ১ হাজার ৪২৩ কোটি টাকায় দাঁড়িয়েছে। এককভাবে ব্যাংকটির নিট মুনাফা বেড়েছে ৬৭ শতাংশ।
অর্থনীতিজাতীয়প্রচ্ছদশিরোনাম

ব্র্যাক ব্যাংকের নিট মুনাফা বেড়েছে ৫৭ শতাংশ

মুনাফা, পরিচালন দক্ষতা ও ব্যালান্সশিটের সম্প্রসারণসহ প্রায় সব সূচকেই ২০২৬ সালের প্রথমার্ধে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে ব্র্যাক ব্যাংক।

ব্যাংকটির প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ৩০ জুন শেষে সব সহযোগী প্রতিষ্ঠানসহ সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৫৭ শতাংশ বেড়ে ১ হাজার ৪২৩ কোটি টাকায় দাঁড়িয়েছে। ২০২৫ সালের একই সময়ে এই মুনাফার পরিমাণ ছিল ৯০৬ কোটি টাকা।

অন্যদিকে, এককভাবে ব্র্যাক ব্যাংকের কর-পরবর্তী নিট মুনাফা ৬৭ শতাংশ বেড়ে ১ হাজার ৩৩ কোটি টাকায় উন্নীত হয়েছে। আগের বছরের একই সময়ে এ মুনাফা ছিল ৬২০ কোটি টাকা।

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাতউল্লাহ খান বলেন, চলতি বছরের প্রথমার্ধের এই সাফল্য ব্যাংকের ব্যবসায়িক মডেলের দৃঢ়তা, সুশাসন ও কার্যকর বাস্তবায়নের প্রতিফলন।

তিনি বলেন, গ্রাহকদের আস্থার কারণে ব্র্যাক ব্যাংক খাতের গড় প্রবৃদ্ধির তুলনায় বেশি প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে।

তারেক রেফাতউল্লাহ খান আরও বলেন, সুশাসন, উদ্ভাবন, স্বচ্ছতা ও গ্রাহকসেবার সর্বোচ্চ মান বজায় রেখে টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি ধরে রাখতে ব্র্যাক ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।

Related posts

ফিক্সিংকাণ্ডে ৫ বছরের নিষেধাজ্ঞা পেতে পারেন সাব্বির

News Desk

মুসলিম বিশ্বে বাংলাদেশ ও মরক্কোর নেতৃত্বমূলক ভূমিকা জোরদারে উপদেষ্টা আসিফের আহ্বান

brs@admin

দেশে মৃদু ভূমিকম্প অনুভুত

News Desk

যখনই কোনো ঘটনা ঘটছে তখনই দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে : উপ-প্রেস সচিব

News Desk

বিশ্বব্যাপী শক্তিশালী মুসলিম ঐক্য চায় জামায়াত

News Desk

বেগম খালেদা জিয়া আর নেই

News Desk
Translate »