BRS TIMES
নিজেদের খেয়াল-খুশিমতো দেশ চালাচ্ছে বিএনপি : জামায়াত আমির
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

নিজেদের খেয়াল-খুশিমতো দেশ চালাচ্ছে বিএনপি : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচনের আগে বলেছিলাম, উত্তরাঞ্চলের এই বৃহত্তর রংপুরকে কৃষির রাজধানী বানাব। কিন্তু আমরা সরকার গঠন করতে পারলাম না। সে কারণে বিএনপি সরকার গঠন করে তাদের খেয়াল-খুশিমতো দেশ পরিচালনা করছে।

সাঘাটাবাসীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা নাকি জামায়াত আর জাতীয় পার্টিকে ভোট দেন। সে জন্যই বর্তমান সরকারের একজন বড় নেতা বলেছেন, উত্তরাঞ্চলকে সারা জীবন পিছিয়ে পড়েই থাকতে হবে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজাহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসমাবেশে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, এই বোনারপাড়ায় জামায়াত ও ছাত্রশিবিরের দুই নেতাকে হত্যা করা হয়েছে। তারা ভালো মানুষ ছিলেন। তারা নারীলোভী ছিলেন না, খারাপ মানুষ ছিলেন না, সন্ত্রাসীও ছিলেন না। তারপরও তাদের জীবন দিতে হলো। দেশে খুনের রাজনীতি কায়েম করতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, ক্ষমতার লোভ আর দখলদারির কারণে দেশ ছেড়ে গেছে, খুনের ঘটনা বাড়ছে। এভাবে চলতে থাকলে আমাদের রাস্তায় নামতে হবে। তাই আপনারা প্রস্তুত হোন, যেভাবে ২০২৪ সালে রাস্তায় নেমে এসেছিলেন।

তিনি বলেন, আমরা একটি সোনার বাংলাদেশ গড়তে চাই। মায়েরা-বোনেরা এবং সব ধর্মের মানুষ নিরাপদে থাকবে। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। চুরি, ডাকাতি, খুন, ছিনতাই, ধর্ষণ ও চাঁদাবাজি বেড়েছে। মানুষ আজ নিরাপত্তাহীন। এসব অপরাধীকে আইনের আওতায় আনতে হবে।

এর আগে ডা. শফিকুর রহমান নিহত জামায়াত-শিবির নেতাদের কবর জিয়ারত করেন এবং নিহতদের স্বজনদের সঙ্গে মতবিনিময় করেন।

গাইবান্ধা-৫ আসনের জামায়াতের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ওয়ারেস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ সাহাবুদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, সংসদ সদস্য মো. আবদুল করিম, সংসদ সদস্য মাজেদুর রহমান, সংসদ সদস্য মাওলানা নজরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Related posts

পাক সেনাবাহিনীতে যুক্ত হলো চীনের অত্যাধুনিক ‘অ্যাটাক হেলিকপ্টার’

News Desk

জাপার মহাসচিব (রওশনপন্থী) মামুনুর রশীদ গ্রেপ্তার 

News Desk

প্রিয় অপু, ধর্ম নিয়ে মিথ্যা কথা বলা যায় না, তোমার নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত: জয়

brs@admin

ইসরায়েলজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি , সরকারের কাছে ক্ষতিপূরণ চেয়ে ৩৯ হাজার আবেদন

brs@admin

চীন সফরে জয়শঙ্কর, উপ-রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

News Desk

“হার্ভার্ড বিশ্ববিদ্যালয় একটা ‘তামাশার’ জায়গা“ বললেন ট্রাম্প

brs@admin
Translate »