BRS TIMES
পুনরায় হরমুজ প্রণালী খুলতে ইরানের শর্ত আরোপ
আন্তর্জাতিকপ্রচ্ছদশিরোনাম

পুনরায় হরমুজ প্রণালী খুলতে ইরানের শর্ত আরোপ

ইরান হরমুজ প্রণালী পুনরায় খুলতে একাধিক পূর্বশর্ত ঘোষণা করেছে, এসব শর্তের মধ্যে যুদ্ধের ক্ষতিপূরণও রয়েছে। এর ফলে বিশ্ব অর্থনীতির জন্য অত্যাবশ্যক এ জলপথ খোলার সম্ভাব্য চুক্তি আরো জটিল হয়ে উঠেছে।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে হামলা চালানোর পর থেকে তেহরান কার্যত প্রণালীতে অবরোধ আরোপ করেছে। ইরান প্রণালী দিয়ে চলাচলে টোল আদায়ের দাবি করছে এবং তাদের পছন্দের রুট এড়িয়ে চলতে চাওয়া জাহাজগুলোকে আক্রমণ করছে।

এপ্রিলের যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর থেকে প্রণালীতে অব্যাহত হামলা চলছে। মধ্যস্থতাকারীরা উভয় পক্ষকে জুন মাসের সমঝোতায় ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, ওমানের সঙ্গে প্রণালী ব্যবস্থাপনা নিয়ে আলোচনা ‘চূড়ান্ত পর্যায়ে’ পৌঁছেছে। তবে তিনি আরো বলেন, হরমুজ পুনরায় খোলা ‘অন্য শর্ত ও জুন চুক্তি লঙ্ঘনের ক্ষতিপূরণের ওপর নির্ভরশীল’।

শনিবার নিরাপত্তা প্রধান মোহাম্মদ বাঘের জোলঘাদর প্রণালী খোলার জন্য একাধিক দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে ইরান ও তার মিত্রদের (লেবানন, ফিলিস্তিন, ইয়েমেন ও ইরাক) বিরুদ্ধে যুদ্ধ ও আগ্রাসন বন্ধ করা, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, নিষেধাজ্ঞা তুলে নেওয়া, জব্দকৃত সম্পদ মুক্ত করা এবং যুদ্ধক্ষতির ক্ষতিপূরণ প্রদান।

ইরানের বিপ্লবী গার্ড জানায়, হরমুজ পুনরায় খোলা ওমানের সঙ্গে আলোচনার সঙ্গে সম্পর্কিত নয়। তারা দাবি করেছে, ‘শত্রু ইরানের শর্ত মেনে নিতে বাধ্য’।

পুনরায় হামলা : হরমুজ দিয়ে চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ইরান তাদের পছন্দের রুট এড়িয়ে চলা জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করছে।

Related posts

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ৩৪টি মামলার চার্জশিট

News Desk

যদি কিন্তু ছাড়াই আ. লীগকে নিষিদ্ধ করতে হবে : হাসনাত আব্দুল্লাহ

brs@admin

হাসিনার দেশত্যাগের ব্রেকিং নিউজে সোপা অ্যাওয়ার্ড পেলেন শফিকুল আলম

brs@admin

ইতালিতে আজমেরী হক বাঁধনের ওপর হামলা-হেনস্তার অভিযোগ

brs@admin

সাংস্কৃতিক পরিবেশনায় চলছে জামায়াতের সমাবেশের প্রথম পর্ব

News Desk

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার আহ্বান প্রধান উপদেষ্টার

brs@admin