BRS TIMES
মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল ঘোষণা
খেলাধূলাপ্রচ্ছদশিরোনাম

মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল ঘোষণা

ঘরের মাঠে মালয়েশিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দু’টির জন্য ১৬ সদস্যের বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দলকে নেতৃত্ব দেবেন কালাম সিদ্দিকী আলিন। উইকেটরক্ষক হিসেবে দলে আছেন আদিল বিন সিদ্দিক।

মালয়েশিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে থাকা জাওয়াদ আবরার ও স্বাধীন ইসলামরা ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন। এছাড়া যুব বিশ্বকাপে খেলা পারভেজ জীবন, রিজান হোসেনরাও দলে আছেন।

সূচি অনুযায়ী ১২ আগস্ট প্রথম এবং ১৪ আগস্ট সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। দু’টি ম্যাচই হবে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে। একই ভেন্যুতে ১৬ আগস্ট হবে তৃতীয় ম্যাচ। ঐ ম্যাচের দল পরবর্তীতে ঘোষনা করা হবে।

বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল : কালাম সিদ্দিকী আলীন (অধিনায়ক), জাওয়াদ আবরার, আদিল বিন সিদ্দিক (উইকেটকিপার), রিফাত বেগ, ইকবাল হোসেন, রিজান হোসান, মো. আবদুল্লাহ, মাহফুজুর রাব্বি, শেখ পাভেজ জীবন, মারুফ মৃধা, আবদুর রহিম, রাহিন আহমেদ, শারিয়ের শাকিব, দেবাশিস সরকার দেবা, স্বাধীন ইসলাম ও আহরার আমিন।

স্ট্যান্ডবাই : খালিদ হাসান, মঈনুল ইসলাম তন্ময়, ফরিদ হাসান ফয়সাল, নুহায়েল সানদীদ ও রাফিউজ্জামান রাফি।

Related posts

পিআর পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই : সিইসি

News Desk

পাবনা মানসিক হাসপাতালে ৯ দালালের কারাদণ্ড

brs@admin

আমি ভালো খেলিনি, দলও ভালো খেলেনি: রোনালদো

brs@admin

বন্যার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষা স্থগিত

News Desk

ভারতকে হারিয়েও সতর্ক দক্ষিণ আফ্রিকা, লক্ষ্য ট্রফি জয়

News Desk

ডাকসু নির্বাচন: ব্যালট পেপারে প্রার্থীদের ছবি যুক্তের দাবি

News Desk
Translate »