28.3 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিক্ষাশিরোনাম

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীরা

বন্যার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়া এবং শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধের পর সচিবালয় অভিমুখে লং মার্চ কর্মসূচি শুরু করেছে এইচএসসি পরীক্ষার্থীরা।

বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টার দিকে সায়েন্সল্যাব মোড় থেকে সচিবালয়ের উদ্দেশে যাত্রা শুরু করে তারা।

দুপুর আড়াইটার দিকে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ শুরু করে শিক্ষার্থীরা। পূর্বঘোষণা অনুযায়ী, পরীক্ষা শেষে বেলা দেড়টা থেকে সায়েন্সল্যাব মোড়, শাহবাগ, মগবাজার, ইসিবি চত্বর এবং উত্তরা বিএনএস সেন্টারের সামনে জড়ো হওয়ার কথা ছিল তাদের।

সরেজমিনে দেখা যায়, দুপুর আড়াইটার পর এলিফ্যান্ট রোড-সংলগ্ন সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজট। স্বাভাবিক যান চলাচল ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
বিআরএসটি/এসএস

Related posts

লালমোহনে গাঁজাসহ মাদক কারবারি আটক

News Desk

জয়া আহসানের ছবির ট্রেলার শেয়ার করলেন অমিতাভ বচ্চন

brs@admin

মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশের এসআই নিহত

brs@admin

শুভ বড়দিন আজ

News Desk

‘তর্কে’ জড়ালেন সালাহউদ্দিন ও নাহিদ

brs@admin

‘শাপলা’ প্রতীক না দেয়ার কারণ ব্যাখ্যা করা হবে না: সিইসি

News Desk
Translate »