BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

গাঁজাসহ কোস্টগার্ডের জালে দুই মাদক কারবারি

ভোলার লালমোহনে কোস্টগার্ডের অভিযানে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটকৃতরা হলেন, লালমোহন পৌরসভার ৭নং ওয়ার্ডের শেখের দোকান এলাকার মৃত আজাহার উদ্দিনের ছেলে মো. মাসুদ (৩৫) এবং একই এলাকার মো. সেলিমের ছেলে মো. আনোয়ার (২৮)।

লালমোহন কোস্টগার্ড আউট পোস্ট শুক্রবার (২৬ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন লাঙ্গলখালী ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সন্দেহজনক একটি ব্যাটারি চালিত অটোরিকশা তল্লাশি করা হয়। এসময় প্রায় ৪০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়। জব্দকৃত গাঁজা, অটোরিকশা ও আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ মোঃ সালমান বিন শওকত প্রেস রিলিজ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান চলমান থাকবে।
বিআরএসটি/এসএস

Related posts

‘অগ্নিপরীক্ষায়’ জাপানের প্রধানমন্ত্রী

News Desk

জীবন আহমেদের ক্যামেরায় ৩৬ জুলাই

News Desk

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশির মৃত্যু

News Desk

‘তুরস্কে ৪০ বছরের সশস্ত্র সংগ্রামের পর নিরস্ত্রীকরণ প্রক্রিয়া শুরু করেছে পিকেকে

News Desk

পাটগ্রামে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

News Desk

চলচ্চিত্র প্রদর্শনীর সময় আর্জেন্টিনায় সিনেমা হলের ছাদ ধস

brs@admin
Translate »