27.2 C
Bangladesh
Tuesday, September 1, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

লালমোহনে কাচা সড়কে ভোগান্তি, পাকা করণের দাবিতে মানববন্ধন

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে কাচা সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার সকালে উপজেলার কালমা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে পূর্ব বালুরচর_চরলক্ষ্মী প্রদীপ্ত যুব সংঘের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে এলাকাবাসী বলেন, ইমান উদ্দিন দালাল বাড়ির দরজা থেকে ৮নং ওয়ার্ড মিরা বাড়ির দরজা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার কাচা রাস্তা জনগণের দীর্ঘদিনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও এ ওয়ার্ডে রয়েছে পূর্ব চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়। একটুখানি বৃষ্টি হলেই কাদামাটিতে সম্পূর্ণ চলাচলের অনুপযোগী হয়ে পড়ে রাস্তাটি। ফলে এলাকাবাসী ও বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের চলাচলে ভীষণ ভোগান্তি পোহাতে হয়।

তাই কাচা সড়কটি পাকা করণের জন্য ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদের দৃষ্টি কামনা করেন এলাকাবাসী।

মানববন্ধনে সমাজসেবক মো. কাইয়ুম, মো. মনজু, শরীয়ত উল্লাহ, সালাম হাওলাদার, সোহাগ ফরাজী, রুবেল ফরাজীসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
বিআরএসটি/এসএস

Related posts

ঝিনাইদহে এজেন্ট ব্যাংকিং শাখায় গ্রিল কেটে চুরি

News Desk

টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন বাংলাদেশের

News Desk

ছাগলকাণ্ড: মতিউর ও তার স্ত্রী রিমান্ডে

News Desk

ওয়েবসাইট থেকে ‘নৌকা’ প্রতীক সরালো ইসি

News Desk

তারেক রহমানের সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

News Desk

চট্টগ্রামে এক দিনে ৯ জনের শরীরে করোনা শনাক্ত

brs@admin
Translate »