27.6 C
Bangladesh
Sunday, September 20, 2026
BRS TIMES
মিরপুরে আজ মাঠে গড়াবে সিরিজ নির্ধারণী ম্যাচ
খেলাধূলা

মিরপুরে আজ মাঠে গড়াবে সিরিজ নির্ধারণী ম্যাচ

মিরপুরে আজ মাঠে গড়াবে সিরিজ নির্ধারণী ম্যাচ । টি-টোয়েন্টি সিরিজে বৃষ্টির বিরতির পর এবার মিরপুরে মাঠের ক্রিকেটে ফেরার অপেক্ষায় বাংলাদেশ ও নিউজিল্যান্ড দল।  তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আজ শনিবার (২ এপ্রিল) দুপুর ২টায় শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।
চট্টগ্রামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস পর্যন্ত হয়নি। দীর্ঘক্ষণ অপেক্ষার পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি অ্যান্ড্রি পাইক্রফট। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।
আজকের ম্যাচকে ঘিরে আবহাওয়া কিছুটা স্বস্তির। ঢাকার আকাশে মেঘ থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়াভিত্তিক ওয়েবসাইট আকুওয়েদার। সকালেও ঢাকায় রোদ আর মেঘের দেখা মিলেছে।
প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসী থাকবে লিটন দাসের দল। সঙ্গে মিরপুরের উইকেটও বাংলাদেশের খেলোয়াড়দের বেশ পরিচিত। সব মিলিয়ে আজ সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে স্বাগতিকরা।

Related posts

মাঠে ফিরেই মেসির পায়ে গোল, জিতল মায়ামি

brs@admin

‘এটা আর ফেরত দেব না’ – বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে বললেন ট্রাম্প

News Desk

ব্রাজিলের জার্সিতে খেলা হচ্ছে না নেইমারের

brs@admin

সাকিবের রেকর্ড ভাঙলেন লিটন দাস

News Desk

চরম ঝুঁকিতে বিসিবির এফডিআর!

News Desk

নভেম্বরে ভারতে আসছে মেসি-মার্টিনেজরা

News Desk
Translate »