31 C
Bangladesh
Monday, September 21, 2026
BRS TIMES
বৃষ্টিতে ভেসে গেল দ্বিতীয় টি-টোয়েন্টি
খেলাধূলা

বৃষ্টিতে ভেসে গেল দ্বিতীয় টি-টোয়েন্টি

বৃষ্টিতে ভেসে গেল দ্বিতীয় টি-টোয়েন্টি । চট্টগ্রামে বৃষ্টির কারণে বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ফলে সিরিজে এখন আর হারার সুযোগ নেই বাংলাদেশের।

আজ বুধবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফট্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুর ২টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে টসও করা যায়নি। বিকেল সোয়া চারটার দিকে ম্যাচটি আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

বৃষ্টির কারণে পুরো দিনই খেলা মাঠে গড়াতে পারেনি। গতকাল থেকেই চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি চলছিল, যার প্রভাব আজকের ম্যাচেও পড়ে।

এর ফলে তিন ম্যাচ সিরিজে বাংলাদেশ অন্তত সিরিজ হার এড়াল। প্রথম ম্যাচে ৬ উইকেটে জয় পাওয়ায় বাংলাদেশ এখন ১-০ ব্যবধানে এগিয়ে আছে। পরের ম্যাচে হারলেও সিরিজ ড্র হবে, আর জিতলে শিরোপা জিতবে স্বাগতিকরা

Related posts

শেষ ষোলোতে আর্জেন্টিনা

News Desk

প্রতিবেদন জমার আগের রাতে বিসিবিতে চার পরিচালকের পদত্যাগ

Durjoy Das

প্রার্থিতা প্রত্যাহার করলেন তামিম ইকবাল

News Desk

মুস্তাফিজের দলের মালিকানায় অংশীদার হলেন বেলিংহাম

Durjoy Das

প্রথম টেস্টের আগেই ফিট হয়ে উঠবেন তাইজুল

News Desk

এশিয়া কাপে ভারতের নাম প্রত্যাহারের সিদ্ধান্ত!

brs@admin
Translate »