27.6 C
Bangladesh
Sunday, September 20, 2026
BRS TIMES
তামিমকে সভাপতি হিসেবে দেখতে চান সাকিব
খেলাধূলা

তামিমকে সভাপতি হিসেবে দেখতে চান সাকিব

তামিমকে সভাপতি হিসেবে দেখতে চান সাকিব । লাল-সবুজের জার্সিতে আরেকবার মাঠে নামার স্বপ্ন এখনো ছাড়েননি সাকিব আল হাসান। বোর্ডে নেতৃত্ব বদলালেও তাঁর দেশে ফেরা নিয়ে জট কাটেনি। তবু নতুন বাস্তবতায় আশার জায়গা খুঁজে পাচ্ছেন তিনি।

চলতি মাসে তিন মাসের অন্তর্বর্তী দায়িত্ব নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর সভাপতির দায়িত্ব নিয়েছেন তামিম ইকবাল। সামনে নির্বাচনেও অংশ নেওয়ার পরিকল্পনা আছে তাঁর। এই প্রেক্ষাপটে তামিমের নেতৃত্ব নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন সাকিব।
ভারতের মুম্বাইয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাকিব বলেন, তামিম এখনো নির্বাচিত সভাপতি নন; নির্বাচন আয়োজনের দায়িত্ব পেয়েছেন। তবে নির্বাচিত কমিটিতেও তামিম সভাপতি হবেন বলেই তিনি আশা করেন। তাঁর বিশ্বাস, তামিমের দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাংলাদেশ ক্রিকেটের জন্য উপকারী হবে।

এর আগে ফারুক আহমেদ ও আমিনুল ইসলাম বুলবুল-এর সময়েও সাকিবকে ফেরানোর আলোচনা ছিল। এখন দায়িত্ব তামিমের কাঁধে। তাই নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে তাঁর ভেতরে।

নিজের ভবিষ্যৎ নিয়ে সাকিব বলেন, ধীরে ধীরে পরিস্থিতি ভালো হবে বলেই তিনি বিশ্বাস করেন। দেশে ফিরে নিজের বিদায়ী ম্যাচ খেলার ইচ্ছাও এখনও অটুট তাঁর।

Related posts

পিএসএলে প্রথমবার ডাক পেলেন শরিফুল

News Desk

নরওয়ের বিপক্ষে পেনাল্টি; সিদ্ধান্ত আমার নয়, কোচের: ভিনিসিয়ুস

News Desk

লাহোরের মাটিতে পা রাখল টাইগারদের প্রথম বহর

brs@admin

এশিয়া কাপ হকিতে বাংলাদেশের জয়

News Desk

রেকর্ড নয়, ফ্রান্সের হয়ে ম্যাচ ও শিরোপা জিততে চান এমবাপ্পে

News Desk

বিশ্বকাপের সব ম্যাচ দেখলেই মিলবে ৫০ হাজার ডলার

brs@admin
Translate »