26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
প্রতিবেদন জমার আগের রাতে বিসিবিতে চার পরিচালকের পদত্যাগ
খেলাধূলা

প্রতিবেদন জমার আগের রাতে বিসিবিতে চার পরিচালকের পদত্যাগ

প্রতিবেদন জমার আগের রাতে বিসিবিতে চার পরিচালকের পদত্যাগ । দীর্ঘদিন পর গতকাল অনুষ্ঠিত হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর চলতি বোর্ডের চতুর্থ সভা। দুপুরে শুরু হওয়া বৈঠক শেষ হয় রাত নয়টার দিকে। সভা শেষ হওয়ার আগেই পদত্যাগ করেন ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ও সিসিডিএমের সিনিয়র ভাইস চেয়ারম্যান ফায়াজুর রহমান মিতু।

এরপর ঘণ্টা দুয়েকের ব্যবধানে একই সিদ্ধান্ত নেন শাহনিয়ান তানিম, মেহেরব আলম ও মঞ্জুরুল আলম। একই দিনে চার পরিচালকের সরে দাঁড়ানো নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। পদত্যাগ করা এক পরিচালক জানান, বোর্ডের কাজে সন্তুষ্ট হতে না পেরে আগেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

আজ জাতীয় ক্রীড়া পরিষদে বিসিবির সর্বশেষ নির্বাচন নিয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা পড়ার কথা। তার আগের রাতেই চার পরিচালকের পদত্যাগ ঘটনাটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। জানা গেছে, পদত্যাগের সংখ্যা আরও বাড়তে পারে। রাত ১০টার দিকে ইমেইলের মাধ্যমে নিজেদের সিদ্ধান্ত জানান তিন পরিচালক।

শাহনিয়ান তানিম বিসিবির ফ্যাসিলিটিজ বিভাগের চেয়ারম্যান ছিলেন। মেহেরব আলম দায়িত্বে ছিলেন সিকিউরিটি কমিটির এবং মঞ্জুরুল আলম ছিলেন মেডিকেল কমিটির চেয়ারম্যান। তিনজনই পদত্যাগের কারণ হিসেবে ব্যক্তিগত বিষয় উল্লেখ করেছেন।

বোর্ড পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেন, তদন্ত কমিটিকে কাজ করার সুযোগ দেওয়া উচিত। তাঁর ভাষ্য, অস্থিরতা থাকলে তাঁকে এখানে দেখা যেত না। সবাই দায়িত্ব পালন করছেন এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নন।

বিসিবির প্রথম নারী পরিচালক রুবাবা দৌলা জানান, দীর্ঘ নয় ঘণ্টার বোর্ড সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে আলোচনা হয়েছে। বিভিন্ন কমিটির দায়িত্ব নির্ধারণ করে কাজ এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং সবাই দায়িত্বশীলভাবে কাজ করছেন।

Related posts

ফের চ্যাম্পিয়ন রোনালদোর পর্তুগাল

brs@admin

বিসিবি নির্বাচনে লড়বেন আমিনুল

News Desk

৯ মাস পরে টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে নেমেও বাজিমাত কোহলির

News Desk

দিল্লি ও কলকাতায় আটকা জিম্বাবুয়ে-ওয়েস্ট ইন্ডিজ দল

News Desk

মুস্তাফিজের অনুপস্থিতিতে আজ থেকে মাঠে গড়াচ্ছে আইপিএলের ১৯তম আসর

Durjoy Das

নেইমার ভক্তদের জন্য আবারও দুঃসংবাদ

News Desk
Translate »