27.4 C
Bangladesh
Tuesday, September 29, 2026
BRS TIMES
অদ্ভুত পোস্টে আলোড়ন, গুলির ঘটনার পর মুখ খুললেন রোহিত শেঠি
খেলাধূলাবিনোদন

অদ্ভুত পোস্টে আলোড়ন, গুলির ঘটনার পর মুখ খুললেন রোহিত শেঠি

অদ্ভুত পোস্টে আলোড়ন, গুলির ঘটনার পর মুখ খুললেন রোহিত শেঠি । বলিউডের জনপ্রিয় নির্মাতা রোহিত শেঠির বাসভবনের সামনে সম্প্রতি গুলিবর্ষণের ঘটনায় ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। ঘটনার পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রহস্যময় পোস্ট দিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন।
রোববার ৫ এপ্রিল নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি প্রকাশ করেন এই নির্মাতা। কালো টি-শার্ট ও চশমা পরা সেই ছবির ক্যাপশনে তিনি লেখেন, বহু বছর ধরে অ্যাকশন ও কমেডি সিনেমা বানিয়েছি, এখন নিজের জীবনেই যেন সেই অভিজ্ঞতা অনুভব করছি।
এই সংক্ষিপ্ত বার্তাটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের অনেকে মনে করছেন, সাম্প্রতিক প্রতিকূল পরিস্থিতিকে তিনি নিজের চলচ্চিত্রের গল্পের সঙ্গে তুলনা করে ইঙ্গিতপূর্ণভাবে তুলে ধরেছেন।
কয়েক দিন আগে তার বাড়ির সামনে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের গুলি চালানোর ঘটনায় ভক্তরা দুশ্চিন্তায় ছিলেন। সেই ঘটনার পর এটিই তার প্রথম সরাসরি প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে।
মন্তব্যে অনেকে তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি জনপ্রিয় রিয়্যালিটি শো খতরোঁ কে খিলাড়ির পরবর্তী সিজন এবং নতুন ছবি গোলমাল ফাইভ নিয়ে আগ্রহ দেখিয়েছেন।
সিংহাম, সিম্বা ও চেন্নাই এক্সপ্রেসর মতো ব্লকবাস্টার নির্মাণ করা এই পরিচালক বর্তমানে পুলিশি পাহারায় নতুন প্রকল্পের কাজ চালিয়ে

Related posts

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশের

News Desk

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার

News Desk

৯ মাস পরে টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে নেমেও বাজিমাত কোহলির

News Desk

শিগগিরই আইপিএলকে ছাড়িয়ে যাবে পিএসএল – নাকভি

Durjoy Das

ঋতুপর্ণাকে বাড়ি উপহার দেবে বিসিবি

News Desk

পাকিস্তানের সঙ্গে কোথায় খেলবে, কোথায় খেলবে না জানাল ভারত

News Desk
Translate »