BRS TIMES
খেলাধূলা

সিরিজ নির্ধারনী ম্যাচে নিউজিল্যান্ডকে ২৬৬ রানের টার্গেট দিলো বাংলাদেশ

সিরিজ নির্ধারনী ম্যাচে নিউজিল্যান্ডকে ২৬৬ রানের টার্গেট দিলো বাংলাদেশ । চট্টগ্রামের উইকেটে শুরুটা ধাক্কা খেয়েও মাঝপথে দারুণ ঘুরে দাঁড়াল বাংলাদেশ, আর সেই গল্পের কেন্দ্রে নাজমুল হোসেন শান্ত ও লিটন কুমার দাস।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান অধিনায়ক টম ল্যাথাম। ইনিংসের দ্বিতীয় বলেই উইলিয়াম ও’রুরকের বলে কট বিহাইন্ড হয়ে শূন্য রানে ফেরেন ওপেনার সাইফ হাসান। দ্রুতই সাজঘরে ফেরেন তানজিদ হাসান তামিমও। ৫ বলে ১ রান করে আউট হলে মাত্র ৯ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ।

এই বিপর্যয়ের মধ্যে দায়িত্ব নেন নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার। তবে ২৬ বলে ১৮ রান করে সৌম্য আউট হলে আবারও চাপে পড়ে স্বাগতিকরা।

চতুর্থ উইকেটে এরপর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন শান্ত ও লিটন। শুরুতে ধৈর্য, পরে আক্রমণ, এই ছন্দে দুজন মিলে গড়েন ১৬০ রানের গুরুত্বপূর্ণ জুটি। তাতেই বড় সংগ্রহের ভিত পায় বাংলাদেশ। লিটন ৭৬ রানে থামলেও কাজটা করে দিয়ে যান।

অন্যপ্রান্তে অনবদ্য এক ইনিংস খেলেন শান্ত। ফিফটির পর তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। ১১৯ বলে ১০৫ রানের ইনিংসে ছিল ৯টি চার ও ২টি ছক্কা।

শেষদিকে মেহেদী হাসান মিরাজ করেন ২২ রান। তাওহীদ হৃদয় ৩৩ রানে ও মুস্তাফিজুর রহমান ৩ রানে অপরাজিত থাকেন। শরিফুল ইসলাম ১ ও তানভীর ইসলাম শূন্য রানে আউট হন।

নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৬৫ রান। সিরিজ জিততে এখন নিউজিল্যান্ডকে করতে হবে ২৬৬ রান।

Related posts

বিদ্যুৎ সাশ্রয় করতে নিউজিল্যান্ড সিরিজের সময়সূচিতে পরিবর্তন!

Durjoy Das

নিউজিল্যান্ডের জয়ে সুপার এইট থেকে শ্রীলঙ্কার বিদায়, চাপে পাকিস্তান

News Desk

শ্রীলংকাকে ৫-০ গোলে হারালো বাংলাদেশ

News Desk

জাপান-সুইডেন ড্র, নকআউটে ব্রাজিলের মুখোমুখি জাপান

brs@admin

বিসিবি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি জানালেন তামিম

Durjoy Das

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

News Desk
Translate »