26.9 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

পাকিস্তানে পা রাখা মার্কিন প্রতিনিধি দলে কারা আছেন?

পাকিস্তানের ইসলামাবাদে মার্কিন প্রতিনিধি দলের বিমান অবতরণ করেছে বলে রয়টার্সকে জানিয়েছে সূত্র। ইরানের প্রতিনিধিরা এর আগেই সেখানে পৌঁছে গিয়েছিলেন।

দ্য গার্ডিয়ান জানাচ্ছে, মার্কিন দলের নেতৃত্বে আছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার সাথে আছেন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জারেড কুশনার।

এর বাইরে মার্কিন অগ্রবর্তী দলের প্রায় ১০০ সদস্য আগে থেকেই ইসলামাবাদে রয়েছেন বলে পাকিস্তানি সূত্র জানিয়েছে।

যুদ্ধ শুরুর এক মাসেরও বেশি সময় পর এটাই দুই পক্ষের প্রথম বৈঠক। দুই দেশই আলোচনা শুরুর আগে নিজেদের শর্ত জানিয়ে দিয়েছে।

আলোচনায় বসার আগে দুটি শর্ত আছে ইরানের। সেগুলো হলো- লেবাননে যুদ্ধবিরতি এবং ইরানের জব্দকৃত সম্পদ হস্তান্তর করা।

আর যুক্তরাষ্ট্রের মূল উদ্বেগ হলো ইরানের পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিশ্চিত করা।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

ভারতবর্ষে আমাদের বন্ধু খুব কম : মির্জা ফখরুল

News Desk

সিলেটে ভারতীয় চারটি এয়ারগান উদ্ধার

News Desk

পবিত্র হজ আজ

brs@admin

১৩৭ রানের জুটিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

brs@admin

আমার অভিযোগ সব ডাক্তারদের বিরুদ্ধে নয়: আসিফ নজরুল

News Desk

সড়ক অবরোধ করেছে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা

News Desk
Translate »