32.4 C
Bangladesh
Tuesday, September 29, 2026
BRS TIMES
মুস্তাফিজহীন কেকেআর, আর এক রাতেই স্পষ্ট হলো শূন্যতা
খেলাধূলা

মুস্তাফিজহীন কেকেআর, আর এক রাতেই স্পষ্ট হলো শূন্যতা

মুস্তাফিজহীন কেকেআর, আর এক রাতেই স্পষ্ট হলো শূন্যতা । মুস্তাফিজকে কে দল থেকে বাদ দেওয়ার ফলাফলটা যেন নিজেদের প্রথম ম্যাচেই টের পেল কোলকাতা নাইট রাইডার্স। গতকাল রোববার সন্ধ্যায় আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে ২২০ রান করেও কোনো ফাইটই দিতে পারেনি কলকাতা। বোলাররা ব্যর্থ হয়েছেন উইকেট নিতে কিংবা রানের গতি থামাতে। রিকেলটন আর রোহিত শর্মার ওপেনিং জুটিতেই ম্যাচ থেকে ছিটকে যায় কলকাতা।

অন্যদিকে একই রাতে পিএসএলে লাহোর বনাম করাচি ম্যাচে খেলছিলেন মুস্তাফিজ। যেখানে মাত্র ১২৮ রানে লাহোরের ইনিংস থামার পরও শেষ ওভার অবধি টানটান উত্তেজনায় শেষ হয় খেলা। যেখানে মুস্তাফিজ ৪ ওভার বল করে খরচ করেন মাত্র ২০ রান এবং তুলে নেন একটি গুরুত্বপূর্ণ উইকেট। যদিও আব্বাস আফ্রিদির ঝড়ো ব্যাটিংয়ে শেষ ওভারে হেরে যায় মুস্তাফিজের দল।

প্রকৃতি যেন একই রাতেই এক পোয়েটিক জাস্টিস দেখালো মুস্তাফিজকে। যেখানে ২২০ রানের বিশাল সংগ্রহ করেও জেনুইন বোলারের অভাবে ম্যাচে আউটপ্লে হয়ে যায় কেকেআর। আর একই সময়ে পিএসএলে বল করে আগুন ঝড়াচ্ছিলেন মুস্তাফিজ।

Related posts

রোমের অবিশ্বাস্য গোলকিপিংয়ে ঐতিহাসিক পয়েন্ট কুরাসাওয়ের

brs@admin

শীঘ্রই নতুন একটি ডিজিটাল সংবাদমাধ্যম চালু করতে যাচ্ছেন সাকিব

Durjoy Das

আজ সুপার এইটে জিম্বাবুয়ে–ওয়েস্ট ইন্ডিজ লড়াই

News Desk

চরম ঝুঁকিতে বিসিবির এফডিআর!

News Desk

সাকিবের শূন্য, রিশাদের জাদুতে ফাইনালে লাহোর

brs@admin

সালমানের বিতর্কিত রান আউট, মিরাজ জানালেন প্রতিক্রিয়া

News Desk
Translate »