BRS TIMES
চোট কাটিয়ে আইপিএলে ফিরছেন প্যাট কামিন্স
খেলাধূলা

চোট কাটিয়ে আইপিএলে ফিরছেন প্যাট কামিন্স

চোট কাটিয়ে আইপিএলে ফিরছেন প্যাট কামিন্স । কয়েক মাস আগেও প্যাট কামিন্সকে ঘিরে ছিল বড় অনিশ্চয়তা। চোটের কারণে বিশ্বকাপ মিস করা এই ডানহাতি পেসারের ভবিষ্যৎ নিয়েও শঙ্কা তৈরি হয়েছিল। তবে সময়ের সঙ্গে সেই চিত্র বদলেছে। আইপিএল শুরুর আগেই অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন তিনি।

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের অনুশীলনে যোগ দিয়ে নিজের ফিটনেসের ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন কামিন্স। পুরো দমে বোলিং না করলেও হালকা অনুশীলন, ফিল্ডিং ড্রিল এবং ছোট রান-আপে বল করে বোঝান, মাঠে ফিরতে আর বেশি দেরি নেই।

দলের প্রধান কোচ ডেনিয়েল ভেট্টোরির তত্ত্বাবধানে আলাদাভাবে ফিটনেস নিয়েও কাজ করছেন এই অজি তারকা। সতর্কভাবে প্রস্তুতি নিচ্ছেন, যাতে আইপিএলের মাঝপথে পুরোপুরি ম্যাচ ফিট হয়ে দলে যোগ দিতে পারেন।

আইপিএলের শুরুতেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে হায়দরাবাদ। তবে প্রথম কয়েকটি ম্যাচে কামিন্সকে না পাওয়ার সম্ভাবনাই বেশি। তার অনুপস্থিতিতে অন্তর্বর্তীকালীন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঈশান কিষান, সহ-অধিনায়ক করা হয়েছে অভিষেক শর্মাকে।

বিশ্বকাপ মিস করার হতাশা পেছনে ফেলে এখন নতুন করে ছন্দে ফেরার লক্ষ্য নিয়েই প্রস্তুতি নিচ্ছেন কামিন্স। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, টুর্নামেন্টের মাঝামাঝি সময়েই আবারও দেখা যেতে পারে এই অজি পেসারকে।

Related posts

কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয়

brs@admin

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি ৪১ কোটি টাকায়

News Desk

এনড্রিকের গোলে রিয়ালের জয়

brs@admin

লালমোহনে খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ

News Desk

সেমিতে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড ও ইংল্যান্ড-ভারত

News Desk

টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান দল

Durjoy Das
Translate »