32 C
Bangladesh
Sunday, August 30, 2026
BRS TIMES
পিছিয়ে গেল নারী বিপিএল, জুলাইয়ে নতুন সূচিতে আয়োজন
খেলাধূলা

পিছিয়ে গেল নারী বিপিএল, জুলাইয়ে নতুন সূচিতে আয়োজন

পিছিয়ে গেল নারী বিপিএল, জুলাইয়ে নতুন সূচিতে আয়োজন । দেশে প্রথমবারের মতো নারী বিপিএল আয়োজনের ঘোষণা দিয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে শুরুর আগেই পিছিয়ে দেওয়া হয়েছে এই নারী ফ্র্যাঞ্চাইজি লিগ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রায় তিন মাস পিছিয়ে আগামী জুলাই মাসে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি।

প্রাথমিকভাবে ৪ এপ্রিল উদ্বোধন এবং ১৪ এপ্রিল ফাইনাল ধরে সূচি প্রকাশ করেছিল বিসিবি। কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনায় সেই পরিকল্পনা থেকে সরে এসেছে ক্রিকেট বোর্ড। বিসিবি জানিয়েছে, বৈশ্বিক প্রেক্ষাপট এবং সম্ভাব্য ফ্র্যাঞ্চাইজি মালিক ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত দলগুলোর প্রস্তুতির জন্য বাড়তি সময় দিতেই টুর্নামেন্টটি জুলাইয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

ফ্র্যাঞ্চাইজিগুলোও স্কোয়াড গঠন, বিদেশি ক্রিকেটার চুক্তিবদ্ধ করা এবং সার্বিক পরিকল্পনা সাজানোর জন্য বিসিবির কাছে সময় চেয়েছিল বলে জানা গেছে। এছাড়া নতুন সূচি আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডারের সঙ্গেও ভালোভাবে সামঞ্জস্যপূর্ণ হবে বলে মনে করছে বোর্ড। বিশেষ করে জুন মাসে অনুষ্ঠিত হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপের পর বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণের সুযোগও বাড়বে।

নতুন পরিকল্পনা অনুযায়ী, নারী বিপিএলের প্রথম আসরের উদ্বোধনী অনুষ্ঠান ও প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। এই ভেন্যুটি এবার নতুন করে যুক্ত হয়েছে টুর্নামেন্টের আয়োজনে। এছাড়া চট্টগ্রাম ও ঢাকাতেও ম্যাচ অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২১ জুলাই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। নারী ক্রিকেটকে আরও এগিয়ে নিতে এবং নতুন প্রতিভা তুলে আনতেই এই ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজন করছে বিসিবি।

Related posts

শরীফুলের তাণ্ডবে আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ

News Desk

আজ টিভিতে কোন খেলা আছে? দেখে নিন ২৭ আগস্ট ২০২৬ এর সূচি

brs@admin

১৩৭ রানের জুটিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

brs@admin

সেমিতে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড ও ইংল্যান্ড-ভারত

News Desk

হাতজোড় করে ক্ষমা চাইলেন রাকিব হোসেন

brs@admin

বায়ার্নকে বিদায় করে টানা দ্বিতীয়বার ফাইনালে পিএসজি

brs@admin
Translate »