BRS TIMES
‘লেডি গ্যাংস্টার’ তানজিন তিশা, ঈদে আসছে ‘গোলাপী’
বিনোদন

‘লেডি গ্যাংস্টার’ তানজিন তিশা, ঈদে আসছে ‘গোলাপী’

‘লেডি গ্যাংস্টার’ তানজিন তিশা, ঈদে আসছে ‘গোলাপী’ ।ছোটপর্দায় প্রেম কিংবা বিরহের গল্পে বেশি দেখা গেলেও এবার সম্পূর্ণ ভিন্ন রূপে হাজির হচ্ছেন তানজিন তিশা। নারীপ্রধান অ্যাকশন থ্রিলার গল্পে ‘লেডি গ্যাংস্টার’ চরিত্রে অভিনয় করে দর্শকদের চমকে দিতে প্রস্তুত তিনি।

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত বিশেষ নাটক ‘গোলাপী’–এর কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন তিশা। নামের মতোই নাটকের মূল চরিত্র গোলাপী, আর এই চ্যালেঞ্জিং ভূমিকাতেই দেখা যাবে তাকে। জানা গেছে, নাটকে দুটি ভিন্ন রূপে উপস্থিত হবেন তিনি।
সিএমভির ব্যানারে নির্মিত এই নাটকে তিশার বিপরীতে নায়ক ও ভিলেন—দুই ধাঁচের উপস্থিতিতেই থাকতে পারেন তৌসিফ মাহবুব। চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন এবং পরিচালনায় রয়েছেন সময়ের জনপ্রিয় নির্মাতা রুবেল হাসান। চিত্রগ্রহণে ছিলেন রাজু রাজ।
নির্মাতা জানান, গল্পে বস্তির জীবন, পকেটমার ও গ্যাংস্টারদের অন্ধকার জগতের রাজনীতি তুলে ধরা হয়েছে। পাশাপাশি রয়েছে পুলিশি অভিযান ও রোম্যান্টিক আবহ। তার ভাষায়, ‘গোলাপী’ চরিত্রটি যেকোনো অভিনেত্রীর জন্য কঠিন চ্যালেঞ্জ। তবে তানজিন তিশা সেটি দক্ষতার সঙ্গে রূপায়ণ করেছেন।
প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, নাটকটি সিনেমার আদলে নির্মাণ করা হয়েছে, যাতে দর্শক একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্রের স্বাদ পান। বর্তমানে সম্পাদনার টেবিলে থাকা ‘গোলাপী’ আগামী ঈদে সিএমভি–র ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

Related posts

ঢাকাই ছবিতে অভিনয় করে সুপারস্টার হয়েছেন বলিউড অভিনেতা চাঙ্কি পান্ডে

brs@admin

‘আমি কখনো এনসিপিকে সমর্থন করব না’ সায়ান

brs@admin

জীবনের সবচেয়ে কঠিন গল্প শোনালেন রাশমিকা

brs@admin

৩১ মে নজরুল কনসার্ট: একমঞ্চে গাইবে ১০ ব্যান্ড

brs@admin

হোটেল থেকে পুরুষ সঙ্গীসহ টিকটকার মাহিয়া মাহি আটক

News Desk

সুন্দরবনের মালঞ্চ নদীর চরে অবৈধ রিসোর্ট উচ্ছেদ

News Desk
Translate »