BRS TIMES
চারবার ম্যাচসেরা জ্যাকস
খেলাধূলা

চারবার ম্যাচসেরা জ্যাকস ,বিশ্বকাপে ওয়াটসনের রেকর্ডে ভাগ বসালেন ইংলিশ অলরাউন্ডার

চারবার ম্যাচসেরা জ্যাকস, বিশ্বকাপে ওয়াটসনের রেকর্ডে ভাগ বসালেন ইংলিশ অলরাউন্ডার । গতকাল শুক্রবার সুপার এইটের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হারের মুখে পড়েছিল ইংল্যান্ড। কিন্তু সংকটময় মুহূর্তে ব্যাট হাতে দায়িত্ব কাঁধে তুলে নেন উইল জ্যাকস। তার কার্যকর ইনিংসেই জয় নিশ্চিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড, একই সঙ্গে টিকে থাকে পাকিস্তানের সেমিফাইনালের সম্ভাবনাও।

তবে শুধু এই ম্যাচ নয়, পুরো টুর্নামেন্টজুড়েই ইংল্যান্ডের ভরসার নাম জ্যাকস। চলতি টি-টোয়েন্টি বি শ্বকাপে এখন পর্যন্ত চারবার ম্যাচসেরা হয়েছেন তিনি—যা এক আসরে সর্বাধিক ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ জয়ের রেকর্ডের সমান। এর মাধ্যমে ১৪ বছর আগে গড়া অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসনের কীর্তিতে ভাগ বসিয়েছেন ইংল্যান্ডের এই ক্রিকেটার।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে জ্যাকস চার ওভারে মাত্র ২৩ রান দিয়ে নেন দুটি উইকেট। পরে ১৮ বলে অপরাজিত ৩২ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে জয়ের পথে রাখেন। অলরাউন্ড পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পুরস্কার ওঠে তার হাতেই।

এর আগে নেপাল, ইতালি ও শ্রীলঙ্কার বিপক্ষেও ম্যাচসেরা হয়েছিলেন তিনি। অন্যদিকে, ২০১২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চারবার ম্যাচসেরা হয়ে রেকর্ড গড়েছিলেন ওয়াটসন।

চলতি আসরে সাত ইনিংসে ১৯১ রান করেছেন ২৭ বছর বয়সী জ্যাকস। তার গড় ৬৩.৬৬ এবং স্ট্রাইক রেট ১৭৬.৮৫; রয়েছে একটি অর্ধশতক। বল হাতেও কার্যকর তিনি—নিয়েছেন সাতটি উইকেট, গড় ২২.১৪। সেরা বোলিং ৩/২২, যা শ্রীলঙ্কার বিপক্ষে সুপার এইটের প্রথম ম্যাচে।

সুপার এইটে শ্রীলঙ্কা, পাকিস্তান ও নিউজিল্যান্ডকে হারিয়ে দুইবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড জায়গা করে নিয়েছে সেমিফাইনালে। টুর্নামেন্টে এখনো সম্ভাব্য দুটি ম্যাচ বাকি থাকায়, এক আসরে সর্বাধিক ম্যাচসেরা জয়ের রেকর্ড এককভাবে নিজের করে নেওয়ার সুযোগও রয়েছে জ্যাকসের সামনে।

Related posts

৭৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ

News Desk

বাংলাদেশে আইপিএল-এর সকল খেলার সম্প্রচার বন্ধের নির্দেশ

News Desk

তৃতীয় দিন শেষে ৬৭ রানে এগিয়ে বাংলাদেশ

News Desk

বিদ্যুৎ সাশ্রয় করতে নিউজিল্যান্ড সিরিজের সময়সূচিতে পরিবর্তন!

Durjoy Das

১-১ গোলে ড্র দক্ষিণ আফ্রিকা-চেক প্রজাতন্ত্র ম্যাচ

brs@admin

লিভারপুলেই থাকছেন সালাহ

brs@admin
Translate »