BRS TIMES
বিশ্বকাপে না খেলায় ২০ বছর পিছিয়েছে ক্রিকেট, দাবি ফরচুন বরিশাল মালিকের
খেলাধূলা

বিশ্বকাপে না খেলায় ২০ বছর পিছিয়েছে ক্রিকেট, দাবি ফরচুন বরিশাল মালিকের

বিশ্বকাপে না খেলায় ২০ বছর পিছিয়েছে ক্রিকেট, দাবি ফরচুন বরিশাল মালিকের । চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে নানা উত্তেজনার মধ্যেই আলোচনায় রয়েছে বাংলাদেশের অনুপস্থিতি। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতের মাটিতে অনুষ্ঠিত এই আসরে অংশ নেয়নি বাংলাদেশ দল। বিকল্প হিসেবে শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচ আয়োজনের প্রস্তাব দিলেও তা গ্রহণ করেনি আইসিসি। ফলে বাংলাদেশের সিদ্ধান্ত নিয়ে ক্রীড়াঙ্গনে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
এই প্রেক্ষাপটে ব্যতিক্রমী মন্তব্য করেছেন ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজির মালিক মিজানুর রহমান। তিনি বলেন, বিশ্বকাপে অংশ নিতে না পারায় দেশের ক্রিকেট বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। তার দাবি, দেশি ও বিদেশি কিছু চক্রের প্রতারণার কারণে খেলোয়াড়রা বিশ্বকাপ খেলতে পারেননি এবং এতে বাংলাদেশের ক্রিকেট অন্তত ২০ বছর পিছিয়ে গেছে।
চলতি বছরের বিপিএলে ফরচুন বরিশালের অংশ না নেওয়ার কারণও ব্যাখ্যা করেন মিজানুর রহমান। তিনি জানান, সময় স্বল্পতার পাশাপাশি বর্তমান বোর্ডের কাঠামোগত বৈধতা নিয়ে প্রশ্ন থাকায় ফ্র্যাঞ্চাইজিটি অংশগ্রহণ থেকে সরে দাঁড়ায়।
তবে ভবিষ্যৎ নিয়ে আশাবাদী এই ফ্র্যাঞ্চাইজি কর্ণধার। তার প্রত্যাশা, ক্রিকেট প্রশাসনে ইতিবাচক পরিবেশ তৈরি হলে পরবর্তী বিপিএলে ফরচুন বরিশাল আবারও অংশ নেবে এবং দেশের ক্রিকেটের পুনর্জাগরণে ভূমিকা রাখবে।

Related posts

বাংলাদেশকে ১৮৩ রানের টার্গেট দিলো নিউজিল্যান্ড

Durjoy Das

সন্ধ্যায় সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে হামজারা

News Desk

হৃদরোগের ধাক্কায় ক্যারিয়ার থামালেন অস্কার

Durjoy Das

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

brs@admin

পাকিস্তানের সঙ্গে কোথায় খেলবে, কোথায় খেলবে না জানাল ভারত

News Desk

ভারতের কড়া সমালোচনায় শহীদ আফ্রিদি

brs@admin
Translate »