27.6 C
Bangladesh
Sunday, September 20, 2026
BRS TIMES
খেলাধূলা

যেকোনো চ্যালেঞ্জের জন্য প্রস্তুত পাকিস্তান

যেকোনো চ্যালেঞ্জের জন্য প্রস্তুত পাকিস্তান।  দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। আগামী শুক্রবার শুরু হবে দুই দলের লড়াই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় এই সিরিজটি দুই দলের জন্যই বেশ গুরুত্বপূর্ন
অবশ্য দুই দলের সর্বশেষ দেখায় পাকিস্তানের স্মৃতিটা সুখকর নয়। সেসব মনে না রেখে, বাংলাদেশকে একরকম হুমকিই দিলেন পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি। আজ বুধবার (৬ মে) অনুশীলনের ফাঁকে সংবাদ সম্মেলনে এসছিলেন আফ্রিদি। সেখানেই কথা বলেন তিনি।

চলতি বছরে লাল বলের ক্রিকেট খেলেনি বাংলাদেশ-পাকিস্তান কোনো দলই। তাই দুই দলের জন্যই সাদা বল থেকে লাল বলে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জটা প্রবল।

আফ্রিদি জানালেন, “পাকিস্তান দল চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত। আমরা পাকিস্তানেও প্রস্তুতি নিয়েছি, এখানে দুই–তিন দিন ধরে অনুশীলন করছি। দল হিসেবে আমরা চ্যালেঞ্জের জন্য মুখিয়ে আছি। এখানে দুই ম্যাচ খেলার পর ইংল্যান্ডে তিন ম্যাচ, টেস্টে লম্বা মৌসুমের অপেক্ষায়।”

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজে সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০২৪ সালে। সে বছর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান সফর করেছিলেন বাংলাদেশ। সেই সিরিজে পাকিস্তানকে ঘরের মাঠেই হোয়াইটওয়াশ করে এসেছিল টাইগাররা। সেই অতীত অবশ্য মনে রাখতে চান না আফ্রিদি। উল্টো বাংলাদেশকে দিয়ে রাখলেন হুমকি।

পাকিস্তানের অভিজ্ঞ পেসার আফ্রিদি বলেন, “দেখুন, অতীত তো অতীতই। অতীতে কী হয়েছে, তা এখন মনে করতে চাই না। আমাদের লক্ষ্য হচ্ছে বর্তমান ও ভবিষ্যতে তাকানো। কীভাবে আমরা নিজেদের তৈরি করছি। আমাদের লক্ষ্য হচ্ছে, টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতা, শুধু একটা সিরিজ নয়। দল হিসেবে আমাদের লক্ষ্যটা বড়, আমরা সেটার জন্য তৈরি।

Related posts

ভারতের বিশ্বকাপ জয়ে আফ্রিদির অভিনন্দন, বললেন ‘যোগ্য চ্যাম্পিয়ন’

News Desk

আজ টিভিতে কোন খেলা আছে? দেখে নিন ৭ সেপ্টেম্বর ২০২৬ এর সূচি

brs@admin

২০০ টাকায় মিলবে নিউজিল্যান্ড সিরিজের টিকেট!

Durjoy Das

বিশ্বকাপ বাছাই : রিতুর ব্যাটে অবিশ্বাস্য জয় বাংলাদেশের

brs@admin

ব্রাজিলিয়ান গোলরক্ষকের বিশ্বরেকর্ড

News Desk

বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজ: সূচি ঘোষণা আফগানিস্তানের

News Desk
Translate »