শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
BRS TIMES
নিউজিল্যান্ডের জয়ে সুপার এইট থেকে শ্রীলঙ্কার বিদায়, চাপে পাকিস্তান । সুপার এইট পর্বের লড়াই যত এগোচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে সেমিফাইনালের সমীকরণ
খেলাধূলা

নিউজিল্যান্ডের জয়ে সুপার এইট থেকে শ্রীলঙ্কার বিদায়, চাপে পাকিস্তান

নিউজিল্যান্ডের জয়ে সুপার এইট থেকে শ্রীলঙ্কার বিদায়, চাপে পাকিস্তান । সুপার এইট পর্বের লড়াই যত এগোচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে সেমিফাইনালের সমীকরণ। সেই দৌড়ে এবার ছিটকে গেল অন্যতম আয়োজক শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। ইংল্যান্ডের পর নিউজিল্যান্ডের কাছেও হেরে প্রথম দল হিসেবে সুপার এইট থেকে বিদায় নিশ্চিত করেছে লঙ্কানরা। একই সঙ্গে ৬১ রানের বড় ব্যবধানে এই জয় তুলে নিয়ে পাকিস্তানের পথও কঠিন করে দিয়েছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল।

কলম্বোয় বুধবারের ম্যাচে আগে ব্যাট করতে নেমে মাঝপথে চাপে পড়লেও শেষ পর্যন্ত ১৬৮ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। দলের হয়ে ২৬ বলে ৪৭ রানের কার্যকর ইনিংস খেলেন অধিনায়ক মিচেল স্যান্টনার। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধাক্কা খেতে থাকে শ্রীলঙ্কা। বোলিংয়ে রাচিন রবীন্দ্র চারটি এবং ম্যাট হেনরি দুটি উইকেট নিলে ২০ ওভারে ১০৭ রানেই থামে দাসুন শানাকার দল।

নিউজিল্যান্ডের জয়ে সুপার এইট থেকে শ্রীলঙ্কার বিদায়, চাপে পাকিস্তান

এই জয়ে সেমিফাইনালের পথে বড় ধাপ এগিয়েছে নিউজিল্যান্ড,

যদিও এখনই তাদের শেষ চার নিশ্চিত হয়নি। আগে থেকেই দুই ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। ২৭ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ড জিতলে পাকিস্তানের আর কোনো সমীকরণই অবশিষ্ট থাকবে না এবং ৫ পয়েন্ট নিয়ে সেরা চারে উঠে যাবে কিউইরা।

অন্যদিকে, সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে ২৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। তার আগে যদি নিউজিল্যান্ড ইংল্যান্ডকে হারায়, তাহলে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচটি নিয়মরক্ষার হয়ে পড়বে। তবে কিউইরা হেরে গেলে পাকিস্তানের সামনে সুযোগ থাকবে, কিন্তু সে ক্ষেত্রে শ্রীলঙ্কাকে অবশ্যই হারাতে হবে তাদের। তখন দুই দলের পয়েন্ট সমান হলে নির্ধারক হবে নেট রানরেট।
নিউজিল্যান্ডের জয়ে সুপার এইট থেকে শ্রীলঙ্কার বিদায়, চাপে পাকিস্তান
পাকিস্তানের জন্য আরেকটি শঙ্কা আবহাওয়া। ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলে দুই দলই একটি করে পয়েন্ট পাবে, যা পাকিস্তানের সেমিফাইনালের আশা প্রায় শেষ করে দেবে। এমনকি পাকিস্তান নিজেদের ম্যাচ জিতলেও তিন পয়েন্টের বেশি পাওয়ার সুযোগ থাকবে না।

সম্ভাব্য নেট রানরেটের সমীকরণও এখন আলোচনায়। ক্রিকেট পরিসংখ্যান বিশ্লেষক মাজহার আরশাদ জানিয়েছেন, যদি ইংল্যান্ডের কাছে নিউজিল্যান্ড ২০ রানে হারে, তাহলে পাকিস্তানকে অন্তত ৫০ রানের জয় পেতে হবে। অর্থাৎ কিউইদের হারের ব্যবধান যত কম হবে, পাকিস্তানকে নিজেদের জয়ের ব্যবধান তত বড় করতে হবে।

এখন পর্যন্ত গ্রুপের চার দলই দুটি করে ম্যাচ খেলেছে। দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। নিউজিল্যান্ডের ঝুলিতে ৩ পয়েন্ট ও শক্তিশালী নেট রানরেট, পাকিস্তানের সংগ্রহ ১ পয়েন্ট এবং নেট রানরেট ঋণাত্মক। আর কোনো পয়েন্ট না থাকায় সুপার এইটেই শেষ হয়েছে শ্রীলঙ্কার

Related posts

আইপিএলের টানা ১৩ মৌসুম নিজেদের প্রথম ম্যাচে হার দেখলো মুম্বাই

brs@admin

সেমিতে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড ও ইংল্যান্ড-ভারত

News Desk

লিটন-নাহিদের বদলির খোঁজে পিএসএল

brs@admin

লা লিগার শিরোপার দৌড় থেকে ছিটকে গেলো রিয়াল!

Durjoy Das

চারবার ম্যাচসেরা জ্যাকস ,বিশ্বকাপে ওয়াটসনের রেকর্ডে ভাগ বসালেন ইংলিশ অলরাউন্ডার

News Desk

এমবাপের জোড়া গোলে বার্সাকে হটিয়ে শীর্ষে রিয়াল

brs@admin
Translate »