26.9 C
Bangladesh
শনিবার, মে ৩০, ২০২৬
BRS TIMES
এপ্রিলেই মাঠে গড়াচ্ছে মেয়েদের বিপিএল
খেলাধূলা

এপ্রিলেই মাঠে গড়াচ্ছে মেয়েদের বিপিএল

এপ্রিলেই মাঠে গড়াচ্ছে মেয়েদের বিপিএল ।নারী ক্রিকেটে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। চলতি মাসেই মেয়েদের বিপিএল আয়োজনের চূড়ান্ত ঘোষণা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম আসরটি আগামী ৪ থেকে ১৪ এপ্রিল তিন ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, প্রতিযোগিতার ভেন্যু হিসেবে রাখা হয়েছে শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম। সবকিছু ঠিক থাকলে মার্চের দ্বিতীয় সপ্তাহে, ১৪ মার্চ অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট।

ড্রাফটে জাতীয় দলের তিন ক্রিকেটারকে আইকন হিসেবে অন্তর্ভুক্ত করা হবে এবং তিনটি দলের নেতৃত্ব দেবেন তারাই। শুরু থেকেই ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্টে বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণের সুযোগ রাখার কথা জানানো হয়েছিল।

এ বিষয়ে বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান রুবাবা দৌলা জানান, দলগুলো সরাসরি ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ করে চুক্তি সম্পন্ন করবে। ইতোমধ্যে কয়েকজন পরিচিত বিদেশি ক্রিকেটার আগ্রহ দেখিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। তার ভাষ্যে, টুর্নামেন্টে অংশগ্রহণের ক্ষেত্রে কোনো দেশের ওপর আলাদা বিধিনিষেধ রাখা হয়নি এবং আগ্রহী ক্রিকেটারদের জন্য প্রতিযোগিতাটি উন্মুক্ত থাকবে।

সাধারণত ভারতীয় ক্রিকেটারদের বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নেওয়ার অনুমতি না থাকলেও নারী ক্রিকেটে সেই সীমাবদ্ধতা নেই। ফলে স্মৃতি মান্দানা বা হরমনপ্রিত কৌরদের মতো ক্রিকেটারদের বিদেশি লিগে খেলতে দেখা যায়। তবে বাংলাদেশের মাটিতে তাদের অংশগ্রহণ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। বিশেষ করে নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতের মাটিতে অনুষ্ঠিত একটি বিশ্বকাপে বাংলাদেশের না যাওয়া দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কেও প্রভাব ফেলেছে বলে আলোচনা রয়েছে।

তিন দলের অংশগ্রহণে প্রথম নারী বিপিএল ৪ এপ্রিল শুরু হয়ে ১৪ এপ্রিল শেষ হবে। ক্রিকেটারদের চারটি ক্যাটাগরিতে ড্রাফট করা হবে, যেখানে আইকন ক্যাটাগরির দেশি ক্রিকেটাররা সর্বোচ্চ ১০ লাখ টাকা পারিশ্রমিক পাবেন।

Related posts

মুশফিকের ১৫০, লিটনের ৫০এ বাংলাদেশের ৪০০

brs@admin

পদ্মা রিপন স্মৃতি ক্রিকেট দলের জার্সি উম্মোচন

brs@admin

বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম ওয়ানডে আগামীকাল

brs@admin

ডর্টমুন্ডের সঙ্গে হেরেও ছয় বছর পর চ্যাম্পিয়নস লিগের সেমিতে বার্সেলোনা

brs@admin

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন তামিম ইকবাল

brs@admin

বিশ্বকাপে অংশগ্রহণ ব্যয় মেটাতে বাড়তি অর্থ সহায়তা চেয়েছে ইউরোপের বেশ কয়েকটি দেশ

News Desk
Translate »