BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

চাঁদপুরে হোটেল মালিককে জরিমানা

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও বাসি খাবার সংরক্ষণ করায় চাঁদপুরে একটি হোটেল মালিককে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান অভিযান পরিচালনা করেন। এ সময় শহরের ঢাকা হোটেল মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি এবং ফ্রিজে কাঁচা খাবারের সঙ্গে রান্না করা বাসি খাবার সংরক্ষণ করার অপরাধে ঢাকা হোটেল মালিককে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

অভিযুক্ত প্রতিষ্ঠানটির কর্তপক্ষ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য থেকে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
বিআরএসটি/এসএস

Related posts

টিভিতে নির্বাচনি প্রচারে সকল প্রার্থীকে সমান সুযোগ দেয়ার নির্দেশ ইসির

News Desk

আমার অন্য কোনো দেশের পাসপোর্ট নাই : খলিলুর রহমান

brs@admin

বেনাপোলে আওয়ামী লীগ নেতা আটক

brs@admin

অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচিকে সমর্থন জানাল যুক্তরাষ্ট্র

brs@admin

প্রশাসন থাকা আওয়ামী ক্যাডারদের অপসারণ করতে হবে

News Desk

যুদ্ধবিরতিতে সম্মত নেতানিয়াহু

brs@admin
Translate »