26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

ভোলা-৪ আসনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, দু’জনের বাতিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ সংসদীয় আসনের যাচাই-বাছাইতে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি হলফনামায় উল্লেখ করা আয়কর ও সম্পদের বিবরণীর সাথে আয়কর রিটার্নের সাথে গড়মিল থাকায় দু’জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

জেলার রির্টানিং কর্মকর্তা ও ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ রোববার সকালে ভোলার জেলা প্রশাসকের কার্যালয়ে যাচাই-বাছাইতে ইসলামী আন্দোলনের আবুল মোকাররম মো. কামাল উদ্দীন ও স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ রফিকুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়।

ভোলার রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান জানান, ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। আজ রোববার যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।এরমধ্যে পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। অন্যদিকে, হলফনামায় উল্লেখ করা আয়কর ও সম্পদের বিবরণীর সাথে আয়কর রিটার্নের সাথে গড়মিল থাকায় ইসলামী আন্দোলনের আবুল মোকাররম মো. কামাল উদ্দীন এবং একশতাংশ ভোটারের সমর্থন সঠিক না হওয়ায় স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ রফিকুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়।

তিনি জানান, মনোনয়নপত্র বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন বিএনপির মো. নুরুল ইসলাম নয়ন, জামায়াতে ইসলামীর মোহাম্মদ মোস্তফা কামাল, জাতীয় পার্টির মো. মিজানুর রহমান, আমজনতার দলের মো. জালাল উদ্দীন রুমী, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) আবুল কালাম।
বিআরএসটি/এসএস

Related posts

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন ভুটানের প্রধানমন্ত্রী

News Desk

এমনভাবে কথা বলা হয় যেন বিএনপি ভিলেন : মির্জা ফখরুল

News Desk

জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম কারামুক্ত

brs@admin

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ: শত্রু-মিত্রদের সমালোচনার আভাস

News Desk

ঢাকা ওয়াসাকে বিশুদ্ধ পানির সরবরাহে হাইকোর্টের নির্দেশ

brs@admin

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার আহ্বান প্রধান উপদেষ্টার

brs@admin
Translate »