BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনামসারাদেশ

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সাতক্ষীরায় কোরআন খতম

সাতক্ষীরা প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সাতক্ষীরায় কোরআন খতম ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। মঙ্গলবার ৩০ ডিসেম্বর দুপুরে শহরের ইটাগাছা হার্টের মোড়ে দলীয় কার্যালয় মাদ্রাসার শিক্ষার্থীরা উক্ত কোরআন খতমে অংশ নেন।

এতে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট ইফতেখার আলী, সাবেক আহবায়ক শের আলী, সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু, জেলা স্বেছাসেবক দলের আহাবায়ক কামরুজ্জামান ভুট্টাসহ দলীয় নেতা-কর্মীরা।

জেলা বিএনপির সাবেক আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী বলেন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের আপসহীন নেত্রী। তার মৃত্যুতে আমরা আমাদের পরম শ্রদ্ধেয় অভিভাবককে হারিয়েছি। তার শূন্যতা পূরণ হওয়ার নয়। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে বেহেস্তের সর্বোচ্চ মোকাম দান করুন।
বিআরএসটি/এসএস

Related posts

প্রথমবারের মতো চট্টগ্রাম যাচ্ছেন প্রধান উপদেষ্টা

brs@admin

ক্যারিবিয়ান দ্বীপে বাড়ি কিনলেই মিলছে পাসপোর্ট

News Desk

মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের সমাধিতে শ্রদ্ধা জানালো বিমান বাহিনী

News Desk

‘চাঁদাবাজদের জিম্মিদশা থেকে দেশ মুক্তি পাবে’: নাহিদ ইসলাম

News Desk

আমাকে আয়নাঘরে রাখা হয়েছিল : নাহিদ ইসলাম

News Desk

সাবেক উপদেষ্টা হাফিজ উদ্দিন খানের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

News Desk