26.9 C
Bangladesh
Monday, September 28, 2026
BRS TIMES
‘চাঁদাবাজদের জিম্মিদশা থেকে দেশ মুক্তি পাবে- নাহিদ ইসলাম
অন্যান্য সংবাদপ্রচ্ছদপ্রতিদিনের রাজনীতিশিরোনাম

‘চাঁদাবাজদের জিম্মিদশা থেকে দেশ মুক্তি পাবে’: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘অবিলম্বে চাঁদাবাজদের জিম্মিদশা থেকে প্রিয় মাতৃভূমি মুক্তি পাবে, ইনশাআল্লাহ।’

রোববার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে নাহিদ ইসলাম অভিযোগ করেন, রাতের আঁধারে জুলাই আন্দোলনের তাঁর সহযোদ্ধা ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর করা হয়েছে।

তিনি দাবি করেন, ভাঙচুর ও লুটপাটের পেছনে চাঁদা না দেওয়া অথবা সম্পত্তি দখলের মতো অভিযোগ পাওয়া যাচ্ছে। তাঁর ভাষ্য, ঘটনাটি প্রধানমন্ত্রীর আসন হিসেবে পরিচিত নির্বাচনী এলাকায় ঘটেছে। সেখানে চাঁদা আদায় বা সম্পত্তি দখলের মতো কর্মকাণ্ডের সঙ্গে কারা জড়িত, সে প্রশ্নও তোলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, কোনো স্থাপনা অবৈধ হলে বা কেউ দখল করে রাখলে তা উদ্ধারে আইন ও আদালতের আশ্রয় নেওয়ার সুযোগ রয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণ না করে দেশের বিভিন্ন স্থানে ক্ষমতাসীনদের বিরুদ্ধে এমন আচরণের অভিযোগকে তিনি প্রশ্নবিদ্ধ করেন।

পোস্টে বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগও করেন নাহিদ। তাঁর দাবি, ৫ আগস্টের পর বিএনপির ‘সন্ত্রাসী বাহিনী’ সারা দেশে আগের চাঁদাবাজি ও দখলদারির নিয়ন্ত্রণ নিয়েছে এবং এর পরিমাণ ও আওতা বেড়েছে।

তিনি আরও বলেন, দেশের ১৮ কোটি মানুষ এ ধরনের কর্মকাণ্ডের কারণে ‘জিম্মি’ হয়ে আছে।

নাহিদ ইসলাম বলেন, এসব ঘটনার বিচার চেয়ে সরকারের, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করাকে তিনি অর্থহীন মনে করেন। একই সঙ্গে তিনি বলেন, ‘অবিলম্বে চাঁদাবাজদের জিম্মিদশা থেকে প্রিয় মাতৃভূমি মুক্তি পাবে, ইনশাআল্লাহ।’

Related posts

গানের শুটিংয়ে গিয়ে নিখোঁজ, খালে মিলল মডেলের মরদেহ

brs@admin

চাকসুর নির্বাচনী তফসিল ঘোষণা বৃহস্পতিবার

News Desk

জামায়াতের শৃঙ্খলা ও সততা সব রাজনৈতিক দলের জন্য অনুসরণযোগ্য : প্রেস সচিব

News Desk

মহেশখালীতে আগ্নেয়াস্ত্রসহ তিনজন আটক

News Desk

ড. ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক আগামীকাল

brs@admin

ভেঙে গেছে বেড়িবাঁধ, আতঙ্কে তেঁতুলিয়া পাড়ের বাসিন্দারা

News Desk
Translate »