26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
প্রচ্ছদশিরোনামসারাদেশ

লালমোহনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আইন ইউএনও’র মতবিনিময় সভা

ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোলার লালমোহনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় লালমোহন উপজেলা পরিষদ হলরুমে ভোলা-৩ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ এর সভাপতিত্বে আলোচনা সভায় নির্বাচনি আচরণ বিধি নিয়ে আলোচনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক।

এ সময় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল হক, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) উপজেলা সেক্রেটারি ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম, ইসলামী আন্দোলনের লালমোহন উপজেলা সভাপতি শফিকুর রহমান, গণ অধিকার পরিষদের জেলা সভাপতি আতিকুল ইসলাম, লালমোহন থানার ওসি (তদন্ত) মো. মাসুদ হাওলাদার প্রমুখ।

আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের আচরণ বিধি পালন করে নিজ নিজ দলের কার্যক্রম সুষ্ঠুভাবে পালন করার জন্য সকল দলের প্রতিনিধিদের অনুরোধ করেন, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে আমরা এমনভাবে উপহার দিতে চাই, যাতে পরবর্তী প্রজন্ম এই নির্বাচনকে রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারে। এজন্য উপজেলা প্রশাসন সবকিছুই করতে প্রস্তুত রয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

আজ আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন

News Desk

রক্তচাপ নিয়ন্ত্রণে থাকলে কমবে হৃদরোগের ঝুঁকি, বলছে গবেষণা

News Desk

এনসিপি থেকে সাবেক দুই সেনা কর্মকর্তার পদত্যাগ

News Desk

যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে পাল্টা হামলার দাবি ইরানের

brs@admin

ত্যাগীদের মূল্যায়ন চেয়ে বিএনপির একাংশের র‌্যালি 

News Desk

২ দিন বন্ধ থাকবে ঢাবি মেট্রো স্টেশন

News Desk
Translate »