27.4 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদশিরোনাম

শিক্ষকরা অনশনে বসছেন আজ

৩ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের শিক্ষকরা।

গতকাল (১৬ অক্টোবর) বিকেলে সংগঠনের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী ঘোষণা দিয়েছেন, আজকের জন্য ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি স্থগিত করা হয়েছে।

তবে শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ২টা থেকে তারা অনশন শুরু করবেন।

এর আগে একই দিন দুপুরে জানানো হয়েছিল, ‘মার্চ টু যমুনা’ অভিযাত্রা বিকাল ৫টা পর্যন্ত স্থগিত থাকবে। বিকেলেই আনুষ্ঠানিকভাবে পুরো দিনের কর্মসূচি স্থগিত করা হয়।

অধ্যক্ষ আজিজী বলেন, আমরা শুক্রবার অনশনে যাচ্ছি। এরপর আমরণ অনশন। তবুও যদি আমাদের দাবি না মানা হয়, তাহলে আমাদের দেহ জীবিত যাবে না—লাশ যাবে। অধিকারের প্রশ্নে কোনো আপোষ নয়।

তিনি আরও জানান, রোববার থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

আন্দোলনকারী শিক্ষকরা জানিয়েছেন, সরকারের প্রস্তাবিত বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির হার তাদের কাছে ‘অপর্যাপ্ত ও বাস্তবতা-বিবর্জিত’ মনে হয়েছে। তারা মূল বেতনের ২০ শতাংশ হারে এই ভাতা বৃদ্ধির পাশাপাশি সর্বজনীন বদলি নীতি বাস্তবায়নের দাবি জানিয়েছেন।
বিআরএসটি/এসএস

Related posts

দেশে ফিরেছেন ৪২হাজার ৯৫০ জন হাজি

brs@admin

লালমোহনে যুবদলের কার্যলয় উদ্বোধন

News Desk

ফ্রান্সে ছুটি বাতিলের সিদ্ধান্তে তোলপাড়, সরকার পতনের শঙ্কা

News Desk

পুলিশের বিশেষ অভিযানে আরও ১৮৬৬ জন গ্রেফতার

News Desk

নিউজিল্যান্ডের বিপক্ষে দুবার পিছিয়ে পড়েও ড্র করে মাঠ ছেড়েছে ইরান

brs@admin

আবাসিক হোটেলে সাংবাদিক পরিচয়ে তল্লাশি চালানো সেই ব্যক্তি গ্রেপ্তার

brs@admin
Translate »