28.3 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদশিরোনাম

আরও চার জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস

মঙ্গলবার হামাস আরও চারজন জিম্মির মরদেহ ফেরত দিয়েছে বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। মরদেহগুলো গাজা থেকে ইসরাইলে নিয়ে আসা হয়েছে। একদিন আগে হস্তান্তরিত মরদেহের পরিচয় নিশ্চিত করা হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

হামাস এই মরদেহগুলো রেড ক্রসের মাধ্যমে ইসরাইলি সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করেছে। এটি গাজা উপত্যকায় দুই বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে একটি যুদ্ধবিরতির অংশ হিসেবে বাস্তবায়িত হয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘চারটি কফিনে মৃত জিম্মিদের মরদেহ সীমান্ত পেরিয়ে কিছুক্ষণ আগে ইসরাইলে প্রবেশ করেছে।’ এই মরদেহগুলো ফরেনসিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছে।

এর আগে সোমবার, হামাস চারজন জিম্মির মরদেহ হস্তান্তর করে। যার কয়েক ঘণ্টা আগেই যুদ্ধবিরতি চুক্তির আওতায় শেষ ২০ জন জীবিত জিম্মিকে মুক্তি দেয়া হয়। এই যুদ্ধবিরতি চুক্তিটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় সম্পাদিত হয়।

অন্যদিকে, গাজার একটি হাসপাতাল জানিয়েছে, তারা ইসরাইল কর্তৃক হস্তান্তরিত ৪৫ জন ফিলিস্তিনির মৃতদেহ পেয়েছে। যা ট্রাম্পের পরিকল্পনার অংশ হিসেবে সম্পন্ন হয়েছে।

সোমবার যাদের মরদেহ হস্তান্তর করা হয়, তারা হলেন- ইসরাইলি নাগরিক গাই ইলুজ, ইয়োসি শরাবি, ড্যানিয়েল পেরেটজ এবং নেপালি কৃষি শিক্ষার্থী বিপিন জোশি।
বিআরএসটি/এসএস

Related posts

রংপুরে ১১ মামলার আসামি গ্রেপ্তার

News Desk

খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

News Desk

আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বললে পশ্চিমাদের দৃষ্টিভঙ্গির দোহাই দেয় সরকার: সারজিস

brs@admin

গুলিস্তানে নিষিদ্ধ ছাত্রলীগের দুই সদস্য ককটেলসহ গ্রেপ্তার

News Desk

এপ্রিলেই দেশে ফিরছেন খালেদা জিয়া, সঙ্গে থাকবেন দুই পুত্রবধূ

brs@admin

সংস্কার না করে নির্বাচন মেনে নেয়া হবে না: মুফতি ফয়জুল করিম

News Desk
Translate »