26.9 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনামসারাদেশ

আ.লীগের দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করে রেখেছিল : আসাদুজ্জামান

জুলাই সনদ বাস্তবায়নে আইনগত কোন বাধা নেই বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করা হবে।

শুক্রবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ঝিনাইদহ জোহান ড্রীম ভ্যালী পার্ক মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, আওয়ামী লীগের শাসনামলে দেশের সাংবিধানিক সকল প্রতিষ্ঠানকে অকার্যকর করে রাখা হয়েছিল। আওয়ামী লীগের শাসনামলে প্রশাসনে দায়িত্বপালনকালে যারা বড় ধরনের অপরাধের সাথে জড়িত ছিলেন না, তারা দেশের জন্য, রাষ্ট্রের জন্য আগামীতেও চাকুরী করবেন। তবে যারা আওয়ামী লীগের নির্দেশে অপরাধের সঙ্গে জড়িত ছিলেন, সরকার তাদের অপরাধ বিবেচনায় নিয়ে আইনগত সিদ্ধান্ত নিবেন।

এর আগে সকাল ১০টায় ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সঙ্গে স্থানীয় জেলার স্থানীয় সংবাদকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল।

ঝিনাইদহ প্রেসক্লাবের সহ সভাপতি আসিফ ইকবাল মাখন ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক সমিতির সভাপতি মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলি, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ খান সুমন, ঝিনাইদহ চেম্বার অব কমার্সের সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন, জেলা দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা।
বিআরএসটি/এসএস

Related posts

মিয়ানমারের ঐতিহাসিক রেলসেতু গুঁড়িয়ে দিল বিদ্রোহীরা

News Desk

সাবেক প্রধান বিচারপতি খায়রুলের ফাঁসি দাবি আইনজীবীদের

News Desk

শাপলা ছাড়া ইসির অন্য কোনো অপশন নেই: সারজিস

News Desk

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

News Desk

‘নিজেরাও বিপদে আছি’, নুসরাতের গ্রেপ্তার প্রসঙ্গে বাবু

brs@admin

চট্টগ্রামের কনটেইনার টার্মিনালে বিনিয়োগে আগ্রহী আমিরাতের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড

brs@admin
Translate »