26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

উপদেষ্টা ফারুক ই আজমের সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীকের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অফিস কক্ষে তারা এ সাক্ষাৎ করেন।

দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন ক্ষেত্রে ইতালির সহযোগিতার প্রস্তাবকে স্বাগত জানান উপদেষ্টা ফারুক ই আজম। তিনি বাংলাদেশে ভূমিকম্প মোকাবিলায় ইতালির অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন এবং দুর্যোগ ব্যবস্থাপনায় ইতালিকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেন।

সাক্ষাৎকালে তারা উভয়ে পারস্পরিক সহযোগিতা, প্রশিক্ষণ, গবেষণা ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। তারা বাংলাদেশ ও ইতালির মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক আরো জোরদার করার বিষয়ে একমত পোষণ করেন।

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান, ইতালির দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন ফেদেরিকো জামপার্চলি, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমানসহ মন্ত্রণালয় এবং ইতালির দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিআরএসটি/এসএস

Related posts

ধর্মঘটে বাতিল এয়ার কানাডার ৬’শর বেশি ফ্লাইট

News Desk

রাজধানীতে নোয়াখালীর পৌর আ.লীগ সভাপতি গ্রেফতার

News Desk

সিলেটে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত

News Desk

মুজিববর্ষ উদযাপন ও মুজিবের ভাস্কর্য নির্মাণে ৪ হাজার কোটি টাকা ব্যয় – তদন্ত শুরু করেছে দুদক

brs@admin

নিষেধাজ্ঞা তুলে নিয়ে ইরানকে পুনর্গঠনের সুযোগ দিতে চান ট্রাম্প

brs@admin

চুয়েটে উপাচার্য নিয়োগ নিয়ে সাদিক কায়েমের সমালোচনা

News Desk
Translate »