27.4 C
Bangladesh
Tuesday, September 29, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদঅর্থনীতিজাতীয়প্রচ্ছদশিরোনাম

পুলিশের জন্য বডি ক্যামেরা কেনার অনুমোদন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে পুলিশের জন্য প্রায় ৪০ হাজার ‘বডি ক্যামেরা’ কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৩১তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ উপদেষ্টা বলেন, বডি ক্যামেরা কেনার প্রক্রিয়া জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর মাধ্যমে সম্পন্ন করা হবে।

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনে পুলিশকে ৪০ হাজার বডি ক্যামেরা দেওয়া হবে। এই ক্যামেরাগুলো কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এগুলো দ্রুত আনতে হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইউএনডিপির মাধ্যমে ক্রয় করলে যন্ত্রপাতির মান ও দামের নিশ্চয়তা পাওয়া যায় এবং সরকারকে কেনাকাটা নিয়ে কোনো পক্ষের সঙ্গে সরাসরি দর কষাকষি করতে হবে না।
বিআরএসটি/এসএস

Related posts

গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ হয়নি : বিবৃতি

News Desk

চার বিশিষ্ট নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা

News Desk

আগস্টে রেমিট্যান্স এসেছে ১৩৮ কোটি ৯০ লাখ ডলার

News Desk

দেশে উগ্রপন্থী রাজনীতি প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে

News Desk

ওয়াশিংটন-নয়াদিল্লির সম্পর্ক ভাঙনের মুখে, ট্রাম্পকে সতর্ক করলেন নিকি হ্যালি

News Desk

যশোরে সড়ক দুর্ঘটনায় নারীসহ ২ জন নিহত

brs@admin
Translate »