28.3 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনামসারাদেশস্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এতে করে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪৫ জনে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮৬ জন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে তিনজন মারা গেছে। পাশাপাশি এই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে একজন করে মোট ৩ জন মারা গেছে। অন্যদিকে গত একদিনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (১৪৪ জন) হাসপাতালে ভর্তি হয়েছে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ১০৯ জন ছাড়াও ঢাকা বিভাগে ১০৪, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০৩, চট্টগ্রাম বিভাগে ৫৮, রাজশাহী বিভাগে ৪৪ জন, ময়মনসিংহ বিভাগে ১২ জন, রংপুর বিভাগে ১০ জন এবং সিলেট বিভাগে ২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ হাজার ৬৬২ জনে।
বিআরএসটি/এসএস

Related posts

বাংলাদেশেরও দুটি চিকেন নেক আছে, দুটিই বেশ ঝুঁকিপূর্ণ: আসামের মুখ্যমন্ত্রী

brs@admin

দশম গ্রেডে উন্নীত হচ্ছে মেডিকেল টেকনোলোজিস্ট ও ফার্মাসিস্ট পদ

brs@admin

বরিশাল জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী ১২ই জুন

brs@admin

বাংলাদেশ রূপান্তরের গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে : চীনের রাষ্ট্রদূত

brs@admin

আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ, প্রতিক্রিয়া জানিয়ে যা বলল বিএনপি

brs@admin

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদের স্ত্রী গ্রেপ্তার

brs@admin
Translate »