28.3 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

নুরকে বিদেশে পাঠানো নিয়ে সরকার টালবাহানা করছে : হাসান আল মামুন

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলাকারীদের গ্রেফতার না করে এবং নুরকে বিদেশে পাঠানো নিয়ে সরকার টালবাহানা করছে। এমন অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন।
আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন গণধিকার পরিষদের নেতারা।
এ সময় তারা অভিযোগ করেন, নুরুল হক নুরের নাক ও মস্তিষ্কের ভেতরে যে ক্ষতি হয়েছে, সেজন্য বিদেশে তার চিকিৎসা প্রয়োজন। ঢামেক হাসপাতালে যে চিকিৎসা হচ্ছে, তাতে সন্তুষ্ট হলেও দীর্ঘমেয়াদি চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া প্রয়োজন। সরকার এ ব্যাপারে আগ্রহ দেখালেও বাস্তবে কোনো পদক্ষেপ নিচ্ছে না। একইসঙ্গে, নুরের ওপর হামলাকারী সেনা সদস্যদের গ্রেফতারে সরকার টালবাহানা করছে বলে অভিযোগ করেন তারা।
এর আগে, বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদে বিজয়ীদের শুভেচ্ছা জানান ডাকসুর সাবেক ভিপি নুরুল হক।
বিআরএসটি/এসএস

Related posts

তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন

News Desk

বিএনপির সঙ্গে জামায়াতের সৌহার্দপূর্ণ সম্পর্ক আছে

News Desk

গাজায় ইসরায়েলি হামলায় আরও ১২ ফিলিস্তিনি নিহত

brs@admin

নির্বাচনে আওয়ামী লীগকে ফেরাতে চাইলে আবারও ‘অভ্যুত্থান’: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

News Desk

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী নিহত

News Desk

নিবন্ধনের জন্য শর্ত পূরণ করেছে এনসিপি ও জাতীয় লীগ: ইসি সচিব

News Desk
Translate »