BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

ডাকসুতে বিজয়ী হবে ছাত্রদল: রিজভী

সুষ্ঠু নির্বাচন হলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের প্যানেলই বিজয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা জেলা বিএনপি আয়োজিত র‌্যালি পূর্ব সমাবেশে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

রুহুল কবির রিজভী বলেন, আন্দোলন, সংগ্রাম ও নীতি-আদর্শের দল হলো ছাত্রদল। ঢাবির শিক্ষার্থীরা যদি অবাধভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলে ছাত্রদলের প্যানেলই জয়ী হবে।

নির্বাচনে পিআর পদ্ধতি সম্পর্কে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, এখন হঠাৎ করে কোনো কোনো রাজনৈতিক দল অনেক কথা বলছে। ভাই, পিআর পদ্ধতি কী? কোনো জনগণ বলতে পারবে? এ দেশের সাধারণ মানুষ কি বলতে পারবে? এটা তো কখনো ব্যবহার করা হয়নি। এর কোনো দৃষ্টান্ত নেই। এটি তো জনগণ চায় না।

এ সময় ঢাকা জেলা বিএনপির সভাপতি খোন্দকার আবু আশফাম, সাধারণ সম্পাদক নিপূণ রায়। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু, তমিজ উদ্দিন ও স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাহিদুল কবিরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বিআরএসটি/এসএস

Related posts

নিঃশর্ত ক্ষমা চাইলেন ডা. শফিকুর রহমান

brs@admin

এবারও বিতর্কিত নির্বাচন হলে দেশ অনিশ্চিত ভবিষ্যতের দিকে অগ্রসর হবে: সালাহউদ্দিন

News Desk

গাজায় ইসরায়েলী হামলায় আরও ৭১ প্রাণহানি

News Desk

বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলি, শিশু নিহত

News Desk

দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধন প্রধানমন্ত্রীর

News Desk

পিরোজপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

News Desk
Translate »