26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

নুরের ওপর নৃশংস হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: সাকি

গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। শনিবার (৩০ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নুরকে দেখে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

সাকি বলেন, পুলিশ ও যৌথ বাহিনী নুরুল হক নুর, রাশেদ খানসহ গণ-অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি প্রশ্ন তোলেন, নিজেদের ওপর হামলার পর দলটি যখন সংবাদ সম্মেলন করছিল, তখন আবারও হামলার ঘটনা ঘটল। সেখানে কী উদ্দেশ্যে হামলা হলো? এ ঘটনার জন্য দায়ী কে তা তদন্ত করতে হবে।

এ ছাড়া এক বিবৃতিতে জোনায়েদ সাকি বলেন, ‘নুরুল হক নুরের ওপর যেভাবে নৃশংস কায়দায় হামলা চালানো হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি স্পষ্টতই অপরাধমূলক কর্মকাণ্ড। আমরা নুরসহ আহত সব নেতাকর্মীর দ্রুত আরোগ্য কামনা করি।’
বিআরএসটি/এসএস

Related posts

চারুকলায় আগুনে পুড়ল ‘ফ্যাসিস্টের প্রতিকৃতি’

brs@admin

উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত

News Desk

ঝিনাইদহে ট্রাকের হেলপারের মরদেহ উদ্ধার

News Desk

জুলাইয়ের মধ্যে সনদ না হলে তার দায় সরকার ও কমিশনের : সালাউদ্দিন

News Desk

জাতীয় বিশ্ববিদ্যালয়ে চালু হলো ‘জুলাই শহীদ স্মৃতি বৃত্তি’

brs@admin

সিইসির সঙ্গে জামায়াত নেতাদের বৈঠক

brs@admin
Translate »